হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন বিসিবি সভাপতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন


ঢাকা, ০৯ সেপ্টেম্বর – আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে তার আগে আলোচনায় ফিক্সিং ইস্যু। সাম্প্রতিক দিনগুলোতে দেশের ক্রিকেটের আলোচিত বিষয় এই ফিক্সিং। বিপিএলের সবশেষ আসরের ফিক্সিং সন্দেহ নিয়ে এখনো তদন্ত চলমান।

গুঞ্জন রয়েছে, বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজন ক্রিকেটারকে এনসিএল টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া নাও হতে পারে। একইসঙ্গে এনসিএলকে ফিক্সিং থেকে মুক্ত রাখতে সবাইকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

গতকাল (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই ম্যাচগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকবেন, প্লিজ আপনারা খেলাটাকে রক্ষা করবেন (ফিক্সিং থেকে)। এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। বিভিন্ন জায়গা থেকে ফিক্সিংয়ের অফার আসে, সেই জায়গা থেকে কিভাবে আমরা খেলাটাকে ফিক্সিং-মুক্ত রাখতে পারি। এবার এটাকে এতটাই ক্লিন রাখব যে, কেউ যেন বলতে না পারে কোনো সন্দেহ আছে।’

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল বর্তমানে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। একই সময়ে ঘরোয়া ক্রিকেটে চলবে প্রতিযোগিতামুলক টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো ক্রিকেটার আছে বলে মনে করেন বিসিবি সভাপতি।

বুলবুল বলেন, ‘ভালো খবর হচ্ছে যে, আমাদের মেইন দল দুবাইতে থাকলেও এই লিগ হচ্ছে। এর মানে হলো আমাদের অনেক ভালো ক্রিকেটার আছে, যে কারণে এরকম একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হচ্ছে। এটার কৃতিত্ব গেম ডেভেলেপমেন্ট কমিটির। তারা সুন্দর মাঠ করে দিচ্ছে, উইকেট আউট ফিল্ড করছে।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন বিসিবি সভাপতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন বিসিবি সভাপতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ সেপ্টেম্বর – আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে তার আগে আলোচনায় ফিক্সিং ইস্যু। সাম্প্রতিক দিনগুলোতে দেশের ক্রিকেটের আলোচিত বিষয় এই ফিক্সিং। বিপিএলের সবশেষ আসরের ফিক্সিং সন্দেহ নিয়ে এখনো তদন্ত চলমান।গুঞ্জন রয়েছে, বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজন ক্রিকেটারকে এনসিএল টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া নাও হতে পারে। একইসঙ্গে এনসিএলকে ফিক্সিং থেকে মুক্ত রাখতে সবাইকে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।গতকাল (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই ম্যাচগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকবেন, প্লিজ আপনারা খেলাটাকে রক্ষা করবেন (ফিক্সিং থেকে)। এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। বিভিন্ন জায়গা থেকে ফিক্সিংয়ের অফার আসে, সেই জায়গা থেকে কিভাবে আমরা খেলাটাকে ফিক্সিং-মুক্ত রাখতে পারি। এবার এটাকে এতটাই ক্লিন রাখব যে, কেউ যেন বলতে না পারে কোনো সন্দেহ আছে।’এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল বর্তমানে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। একই সময়ে ঘরোয়া ক্রিকেটে চলবে প্রতিযোগিতামুলক টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো ক্রিকেটার আছে বলে মনে করেন বিসিবি সভাপতি।বুলবুল বলেন, ‘ভালো খবর হচ্ছে যে, আমাদের মেইন দল দুবাইতে থাকলেও এই লিগ হচ্ছে। এর মানে হলো আমাদের অনেক ভালো ক্রিকেটার আছে, যে কারণে এরকম একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হচ্ছে। এটার কৃতিত্ব গেম ডেভেলেপমেন্ট কমিটির। তারা সুন্দর মাঠ করে দিচ্ছে, উইকেট আউট ফিল্ড করছে।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×