টেকনাফ প্রতিনিধি::
টেকনাফের আলোচিত নুরুল হক ভুট্টাে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সহ তিনজনকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার ১৯ মে রাত ২ টার দিকে টেকনাফ সদরের কেরুনতলী এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন– সাইফুল ইসলাম (২০), শাকের (২২) ও রমজান আলী (২৮)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে সদর ইউপির নাজিরপাড়ার নুরুল হক ভুট্টাে হত্যা মামলার এজাহারভূক্ত সাইফুল ইসলাম ও সম্পৃক্ততার অভিযোগে শাকের এবং রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- সংসদীয় কমিটির নবনির্মিত কক্সবাজার রেলস্টেশন ও মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন
- উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী আর নেই




মন্তব্য করুন