হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যশোরে ১৭টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন


যশোর, ১১ সেপ্টেম্বর – যশোরে ১৭টি সোনার বারসহ সঞ্জয় সরকার (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

বিজিবি জানায়, জব্দকৃত সোনার বাজারমূল্য তিন কোটি আট লাখ ৩১ হাজার ৮২৮ টাকা। আটক সঞ্জয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধূলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৭টি সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ৯৩৪ গ্রাম।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানিয়েছেন— ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনার বারগুলো তিনি ঢাকা থেকে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তিনি যশোর হয়ে সাতক্ষীরায় গমন করেছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

যশোরে ১৭টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যশোরে ১৭টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] যশোর, ১১ সেপ্টেম্বর – যশোরে ১৭টি সোনার বারসহ সঞ্জয় সরকার (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।বিজিবি জানায়, জব্দকৃত সোনার বাজারমূল্য তিন কোটি আট লাখ ৩১ হাজার ৮২৮ টাকা। আটক সঞ্জয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধূলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৭টি সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ৯৩৪ গ্রাম।৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঞ্জয় জানিয়েছেন— ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনার বারগুলো তিনি ঢাকা থেকে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তিনি যশোর হয়ে সাতক্ষীরায় গমন করেছিলেন।লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×