হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কর্ণাটকে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক, নিহত ৮ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর – ভারতের কর্ণাটকে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ট্রাকটি সজোরে এসে মানুষকে চাপা দিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) কর্ণাটকের হাসান বিভাগে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

হাসান বিভাগের মোসালেহোসাহাল্লি গ্রামের বাসিন্দারা চারলেনের মহাসড়কের একপাশে দলবেধে গণেশ বিসর্জনের জন্য যাাচ্ছিলেন। ওই সময় পুলিশ একপাশের রাস্তা আটকে আরেক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখছিল।

এরমধ্যে রাত সাড়ে ৮টার দিকে একটি দ্রুতগতির ট্রাক সড়ক বিভাজকের ওপর দিয়ে এসে গ্রামবাসীর অনেককে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক ড্রাইভার এক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে প্রথমে ধাক্কা মারেন। এরপর ট্রাকটি ছিটকে গিয়ে সড়কের আরেক পাশে থাকা মানুষকে ধাক্কা মারে। আর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিসর্জন শেষ হয়ে যেতো। এরমধ্যেই ঘটে যায় এ ভয়াবহ দুর্ঘটনা।

এ ঘটনায় ভুবনেশ নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি মহারাষ্ট্রে রেজিস্ট্রেশন করা।

মর্মান্তিক এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কর্ণাটক রাজ্য সরকার।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কর্ণাটকে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক, নিহত ৮ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কর্ণাটকে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক, নিহত ৮ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর – ভারতের কর্ণাটকে গণেশ বিসর্জনে ট্রাকের ধাক্কায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ট্রাকটি সজোরে এসে মানুষকে চাপা দিচ্ছে।ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) কর্ণাটকের হাসান বিভাগে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অনেকে গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।হাসান বিভাগের মোসালেহোসাহাল্লি গ্রামের বাসিন্দারা চারলেনের মহাসড়কের একপাশে দলবেধে গণেশ বিসর্জনের জন্য যাাচ্ছিলেন। ওই সময় পুলিশ একপাশের রাস্তা আটকে আরেক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখছিল।এরমধ্যে রাত সাড়ে ৮টার দিকে একটি দ্রুতগতির ট্রাক সড়ক বিভাজকের ওপর দিয়ে এসে গ্রামবাসীর অনেককে ধাক্কা মারে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাক ড্রাইভার এক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে প্রথমে ধাক্কা মারেন। এরপর ট্রাকটি ছিটকে গিয়ে সড়কের আরেক পাশে থাকা মানুষকে ধাক্কা মারে। আর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিসর্জন শেষ হয়ে যেতো। এরমধ্যেই ঘটে যায় এ ভয়াবহ দুর্ঘটনা।এ ঘটনায় ভুবনেশ নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি মহারাষ্ট্রে রেজিস্ট্রেশন করা।মর্মান্তিক এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কর্ণাটক রাজ্য সরকার।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×