হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৬ মাসের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করবেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন


কাঠমান্ডু, ১৫ সেপ্টেম্বর – নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, তিনি ৬ মাসের বেশি দায়িত্বে থাকবেন না। আগামী বছর ৫ মার্চের নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।

গত শুক্রবার শপথ নেওয়ার পর রোববার প্রথম বক্তব্যে কার্কি বলেন, “এই দায়িত্ব নেওয়ার ইচ্ছা আমার ছিল না। রাজপথের ওঠা তরুণদের আওয়াজের কারণে বাধ্য হয়ে আমি দায়িত্ব নিয়েছি।”

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

নেপালে জেন-জি (তরুণ প্রজন্ম)-র নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। আন্দোলনে অন্তত ৭২ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরে সহিংস দুর্নীতিবিরোধী আন্দোলনে রূপ নেয়। এ সময় পার্লামেন্ট ভবনে আগুন দেওয়া হয় এবং রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর করা হয়।

আন্দোলনের মুখে সরকারের পতনের পর নেপালের জেন-জি আন্দোলকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনার পর কার্কিকে প্রধানমন্ত্রী করা হয়।

এখন কার্কি ও তার মন্ত্রিসভার সামনে আইনশৃঙ্খলা ফেরানো, পার্লামেন্ট ভবন ও অন্যান্য ধ্বংস হওয়া গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্নির্মাণ এবং জেন-জি প্রজন্মকে আশ্বস্ত করার মতো একাধিক চ্যালেঞ্জ রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৬ মাসের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করবেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৬ মাসের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করবেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাঠমান্ডু, ১৫ সেপ্টেম্বর – নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, তিনি ৬ মাসের বেশি দায়িত্বে থাকবেন না। আগামী বছর ৫ মার্চের নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।গত শুক্রবার শপথ নেওয়ার পর রোববার প্রথম বক্তব্যে কার্কি বলেন, “এই দায়িত্ব নেওয়ার ইচ্ছা আমার ছিল না। রাজপথের ওঠা তরুণদের আওয়াজের কারণে বাধ্য হয়ে আমি দায়িত্ব নিয়েছি।”নেপালে জেন-জি (তরুণ প্রজন্ম)-র নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। আন্দোলনে অন্তত ৭২ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন।গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরে সহিংস দুর্নীতিবিরোধী আন্দোলনে রূপ নেয়। এ সময় পার্লামেন্ট ভবনে আগুন দেওয়া হয় এবং রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর করা হয়।আন্দোলনের মুখে সরকারের পতনের পর নেপালের জেন-জি আন্দোলকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনার পর কার্কিকে প্রধানমন্ত্রী করা হয়।এখন কার্কি ও তার মন্ত্রিসভার সামনে আইনশৃঙ্খলা ফেরানো, পার্লামেন্ট ভবন ও অন্যান্য ধ্বংস হওয়া গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্নির্মাণ এবং জেন-জি প্রজন্মকে আশ্বস্ত করার মতো একাধিক চ্যালেঞ্জ রয়েছে।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×