কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এবং বিজিবির যৌথ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও র্যাব-১৫ এর যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান আসছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-বিজিবির একটি যৌথ দল দমদমিয়া গ্রামের লোহার পোল্টুন সংলগ্ন সড়কের ওপর অভিযান চালায়।
অভিযান চলাকালে ৪০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে মো. ছলিম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ছলিম মিয়ানমারের বুথিডং এলাকার বাসিন্দা।
উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান পিএসসি।




মন্তব্য করুন