হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় জেলা পরিষদের সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

কুতুবদিয়া উপজেলার বিন্দা পাড়া এলাকায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি জমিতে নির্মিত ছয়টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার আহমদ উল্লাহর ছেলে আজিজুল হক সাগর ২০১৮ সাল থেকে কক্সবাজার জেলা পরিষদের সরকারি খাস জমিতে দোকানগুলো নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। বিষয়টি নিয়ে অভিযোগ উঠলে কক্সবাজার জেলা প্রশাসক কুতুবদিয়া উপজেলা প্রশাসনকে উচ্ছেদের নির্দেশ দেন।

উচ্ছেদ অভিযানে ছয়টি দোকান ভেঙে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলদারিত্বের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আজিজুল হক সাগর দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা পরিষদের মালিকানাধীন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং মৌজা বিএস খতিয়ান নং-০৮, বিএস দাগ নং-৭৩১০, ৭৩১১ ও ৭৩১৪–এর ৩.৮০ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে মাছ চাষ ও দোকানগুলো পরিচালনা করে আসছিলেন।

সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরে পুকুরটি ৭ লক্ষ টাকায় ইজারা হয়েছে। উচ্ছেদ অভিযানের ফলে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় জেলা পরিষদের সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় জেলা পরিষদের সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:: | প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
Print Image
কুতুবদিয়া উপজেলার বিন্দা পাড়া এলাকায় আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি জমিতে নির্মিত ছয়টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার আহমদ উল্লাহর ছেলে আজিজুল হক সাগর ২০১৮ সাল থেকে কক্সবাজার জেলা পরিষদের সরকারি খাস জমিতে দোকানগুলো নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। বিষয়টি নিয়ে অভিযোগ উঠলে কক্সবাজার জেলা প্রশাসক কুতুবদিয়া উপজেলা প্রশাসনকে উচ্ছেদের নির্দেশ দেন। উচ্ছেদ অভিযানে ছয়টি দোকান ভেঙে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলদারিত্বের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আজিজুল হক সাগর দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা পরিষদের মালিকানাধীন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং মৌজা বিএস খতিয়ান নং-০৮, বিএস দাগ নং-৭৩১০, ৭৩১১ ও ৭৩১৪–এর ৩.৮০ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে মাছ চাষ ও দোকানগুলো পরিচালনা করে আসছিলেন। সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরে পুকুরটি ৭ লক্ষ টাকায় ইজারা হয়েছে। উচ্ছেদ অভিযানের ফলে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×