হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন


লিসবন, ২০ সেপ্টেম্বর – স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আগামী কাল রোববার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সপ্তাহে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি লিসবনের বিবেচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখেই এ পদক্ষেপ নিচ্ছে লিসবন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

পর্তুগাল ইউরোপের ২৭টি উন্নত দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। এই জোটের অল্প কয়েকটি সদস্যরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ইইউ জোটের সদস্য সুইডেন ও সাইপ্রাস আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন। তারপর আয়ারল্যান্ড এবং নরওয়েও স্পেনকে অনুসরণ করে। ইইউ জোটের চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল।

লিসবন অবশ্য এ ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ইস্যুতে ইইউ যে অবস্থান নেবে, তাকে সমর্থন করবে লিসবন। ‘আগ বাড়িয়ে’ কোনো পদক্ষেপ নেবে না দেশটি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] লিসবন, ২০ সেপ্টেম্বর – স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আগামী কাল রোববার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।গত সপ্তাহে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি লিসবনের বিবেচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখেই এ পদক্ষেপ নিচ্ছে লিসবন।পর্তুগাল ইউরোপের ২৭টি উন্নত দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। এই জোটের অল্প কয়েকটি সদস্যরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।ইইউ জোটের সদস্য সুইডেন ও সাইপ্রাস আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন। তারপর আয়ারল্যান্ড এবং নরওয়েও স্পেনকে অনুসরণ করে। ইইউ জোটের চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল।লিসবন অবশ্য এ ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ইস্যুতে ইইউ যে অবস্থান নেবে, তাকে সমর্থন করবে লিসবন। ‘আগ বাড়িয়ে’ কোনো পদক্ষেপ নেবে না দেশটি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×