কক্সবাজারের উখিয়ার আর্মি ক্যাম্পের চেকপোস্টে যাত্রীবাহি অটোরিকশা তল্লাশী চালিয়ে ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে যৌথ বাহিনী।
এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯শ ৩৫ পিস ইয়াবা, ২ বাটন মোবাইল ও ১ টি ঘড়ি উদ্ধার করতে সক্ষম হয়। শনিবার দুপুর বারোটার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে হেলাল উদ্দিন ও মৃত নুর আহমেদের ছেলে জলু মিয়া। আটককৃতদের সন্ধ্যায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
বর্তমানে কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকায় মাদকের বিস্তার রোধে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। স্হানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিচালিত মাদকের এই ভয়াল থাবার বিস্তারে দেশের যুবসমাজ ক্রমান্বয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।




মন্তব্য করুন