টেকনাফের দমদমিয়া চেকপোস্টে যাত্রিবাহী সিএনজিযোগে অবৈধভাবে ইয়াবা পরিবহনের সময় এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালি ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৬ এর বাসিন্দা সোনা আলীর ছেলে মজিউল্লাহ (২৮)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সাড় ৮টার দিকে ২বিজিবির দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হ্নীলা হতে টেকনাফগামী একটি যাত্রিবাহী সিএনজি তল্লাশীর জন্য থামায়। সিএনসিজিটি থামানোর পর, নারকোটিক্স ডগ ‘মেঘলা’ তল্লাশি কার্যক্রম শুরু করলে সিএনজিতে থাকা একজন যাত্রীর শরীরে বার বার ঘ্রাণ নিতে থাকে এবং মাদকের অবস্থান জানান দেয়। এসময় সিএনজিতে থাকা যাত্রীর সন্দেহজনক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা তল্লাশি করে এবং উক্ত যাত্রীর পরিহিত লুঙ্গির ভাজে লুকায়িত অবস্থায় ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বর্তমানে, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান
তিনি আরো জানান,এই অভিযানটি মাদক পাচারকারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা বহন করে যে, যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজেপি সিদ্ধহস্ত এবং দেশকে মাদকমুক্ত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ।




মন্তব্য করুন