ম্যানিলা, ২২ সেপ্টেম্বর – ফিলিপাইনে দুর্নীতিবিরোধী বিক্ষোভ থেকে এ পর্যন্ত ২১৬ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৮৮ জনই অপ্রাপ্তবয়স্ক।
এই ৮৮ জন অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১২ বছর। সে একজন কিশোর। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনের রাজধানী ম্যানিলার মেয়র ইসকো মোরেনা।
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান
সাম্প্রতিক এক তদন্তে জানা গেছে, ফিলিপাইনের বিভিন্ন প্রদেশ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প থেকে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার হাতিয়ে নিয়েছেন বেশ কয়েক জন আইনপ্রণেতা। অভিযুক্ত আইনপ্রণেতাদের মধ্যে ফিলিপাইনের পার্লামেন্ট কংগ্রেসের জনগনের করের টাকা এভাবে হাতিয়ে নেওয়া আইনপ্রণেতাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার ম্যানিলার সড়কে নেমে আসেন হাজার হাজার মানুষ।
বিভিন্ন সরকারি ভবনে ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি গাড়ি এবং ম্যানিলার একটি থানায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
ম্যানিলা পুলিশের মুখপাত্র হ্যাজেল আসিলো এএফপিকে বলেন, “বিক্ষোভের নামে নাশকতা, পুলিশের ওপর হামলা এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগে ২১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানার চেষ্টা করছি, এই নাশকতা তার স্বতঃস্ফূর্তভাবে করেছে না কি কোনো পক্ষ তাদের নির্দেশনা দিচ্ছে।”
জুলাই মাসে দেওয়া এক ভাষণে ফিলিপাইনে বন্যার জন্য প্রকল্পগুলোকে দায়ী করেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোজ। প্রকল্পগুলো তদন্তের নির্দেশও দেন তিনি।
সরকারি তদন্তে জানা গেছে, প্রকল্পগুলো থেকে বেশ কয়েক জন আইনপ্রণেতা মোট ১৮০ কোটি ডলার হাতিয়ে নিয়েছেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন