ঢাকা, ২২ সেপ্টেম্বর – বিসিবি নির্বাচনে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন তামিম ইকবাল খান। আর তামিমের এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্প্রতি দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেছেন, তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো, আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে আমরা সিইও বানাই।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
‘এগুলোকে তাহলে কী বলবেন? এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে। তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে। এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে।’
গতকাল এক সাংবাদ সম্মেলনে তামিম বলেছেন বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন, তাহলে আগে বুঝতে হবে যে সরকারের কতটুকু এখতিয়ার আছে।
‘যদি এখতিয়ারের বাইরে কোথাও কিছু করে, সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে এবং আপনি প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারেন। প্রয়োজনে আপনি আইসিসিকে বলতে পারেন যে এখানে গাইডলাইন ভঙ্গ করা হচ্ছে।’
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন