প্যারিস, ২৫ সেপ্টেম্বর – লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রচারের জন্য সারকোজি তৎকালীন লিবিয়ান শাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে কয়েক মিলিয়ন ইউরো অবৈধভাবে গ্রহণ করেছিলেন। যার বিনিময়ে তিনি পশ্চিমা বিশ্বে গাদ্দাফির ভাবমূর্তি পুনর্গঠনে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে আর নয়: এনআইডি ও পাসপোর্ট সার্ভারে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য, আইনমন্ত্রী
প্যারিস ফৌজদারি আদালত সারকোজিকে অবৈধ প্রচার তহবিল গ্রহণ এবং ঘুস নেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি দিলেও, তাকে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে।
আদালতের বিচারক নাথালি গাভারিনো বলেন, সারকোজি তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে লিবিয়ান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে সম্মতি দিয়েছিলেন, যার লক্ষ্য ছিল নির্বাচনী তহবিল জোগাড় করা।
রায় ঘোষণার পর বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারকোজি বলেন, আজ যা ঘটেছে, তা আইনের শাসনের জন্য অত্যন্ত গুরুতর।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন