কক্সবাজারের উখিয়ার দোছড়ি বিট এলাকার মালিয়ারকুল রাস্তার উপর একটি বিরল প্রজাতির হলুদ পাহাড়ি কচ্ছপ দেখতে পেয়ে স্থানীয় লোকজন। স্হানীয় লোকজন বনবিভাগকে খবর দেন।
গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন। শুক্রবার সকাল ১০টায় বন বিভাগের কর্মকর্তারা কচ্ছপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কচ্ছপটি একটি বিরল প্রজাতির পাহাড়ি কচ্ছপ, যা সাধারণত পাহাড়ি বনাঞ্চলে বিচরণ করে। যথাযথ পরিবেশে অবমুক্ত করার ফলে এটি তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।
এ ব্যাপারে উখিয়ার দৌছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন উদ্ধারকৃত কচ্ছপটি অবমুক্ত করা হয়।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
বন বিভাগ স্থানীয়দের এমন সচেতনতামূলক ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও বন্যপ্রাণী রক্ষায় সহায়তা করার আহ্বান জানিয়েছে।




মন্তব্য করুন