হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলেই জনগণের ক্ষমতায়ন ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে-ইউএনও চকরিয়া

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার উদ্যোগে রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে টিআইবি সারাদেশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়াতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, “তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে পারলেই জনগণের ক্ষমতায়ন ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।” তিনি আরো উল্লেখ করেন, সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টাল হালনাগাদকরণ অত্যন্ত জরুরি। উপজেলার সরকারি দপ্তরসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৫ উপস্থাপনার আলোকে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ওয়েব পোর্টাল হালনাগাদ করার নির্দেশনা প্রদান করেন।

টিআইবি চকরিয়ার এরিয়া কোঅর্ডিনেটর মো: মেহেদী হাসান সৌরভ অনুষ্ঠিত সভায় সনাক চকরিয়া কর্তৃক প্রস্তুতকৃত ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৫ উপস্থাপন করেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন। তিনি ওয়েব পোর্টাল হালনাগাদে স্থানীয় পর্যায়ে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা তুলে ধরেন। একইভাবে উপজেলা সমবায় কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজারও নিজ নিজ দপ্তরের চ্যালেঞ্জ তুলে ধরেন।

উপস্থিত চকরিয়া উপজেলা আইসিটি অফিসার মো. আসাদুজ্জামান প্রতিশ্রুতি দেন যে অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওয়েব পোর্টাল হালনাগাদ করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় সনাক সদস্য বুলবুল জান্নাত ও ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “তথ্য অধিকার নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ অপরিহার্য। অন্যথায় সেবাগ্রহীতারা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হবেন।” তারা আরও উল্লেখ করেন, গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহ ও অভিগম্যতা অন্যতম পূর্বশর্ত।

অনুষ্ঠানে তথ্য জানার অধিকার দিবস ২০২৫—এর ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য তাসপিয়া মনি এবং আরমান মোহাম্মদ রাফি।

অনুষ্ঠিত আলোচনা সভায় চকরিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সনাক সদস্য, এসিজি সদস্য ও ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে চকরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ওয়েব পোর্টাল হালনাগাদে সকলে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে জনগণের জন্য সহজে সেবা নিশ্চিত করা সম্ভব হবে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলেই জনগণের ক্ষমতায়ন ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে-ইউএনও চকরিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলেই জনগণের ক্ষমতায়ন ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে-ইউএনও চকরিয়া

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: | প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার উদ্যোগে রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে টিআইবি সারাদেশে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়াতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, “তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে পারলেই জনগণের ক্ষমতায়ন ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।” তিনি আরো উল্লেখ করেন, সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টাল হালনাগাদকরণ অত্যন্ত জরুরি। উপজেলার সরকারি দপ্তরসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৫ উপস্থাপনার আলোকে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ওয়েব পোর্টাল হালনাগাদ করার নির্দেশনা প্রদান করেন। টিআইবি চকরিয়ার এরিয়া কোঅর্ডিনেটর মো: মেহেদী হাসান সৌরভ অনুষ্ঠিত সভায় সনাক চকরিয়া কর্তৃক প্রস্তুতকৃত ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৫ উপস্থাপন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন। তিনি ওয়েব পোর্টাল হালনাগাদে স্থানীয় পর্যায়ে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা তুলে ধরেন। একইভাবে উপজেলা সমবায় কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজারও নিজ নিজ দপ্তরের চ্যালেঞ্জ তুলে ধরেন। উপস্থিত চকরিয়া উপজেলা আইসিটি অফিসার মো. আসাদুজ্জামান প্রতিশ্রুতি দেন যে অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওয়েব পোর্টাল হালনাগাদ করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভায় সনাক সদস্য বুলবুল জান্নাত ও ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “তথ্য অধিকার নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ অপরিহার্য। অন্যথায় সেবাগ্রহীতারা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হবেন।” তারা আরও উল্লেখ করেন, গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহ ও অভিগম্যতা অন্যতম পূর্বশর্ত। অনুষ্ঠানে তথ্য জানার অধিকার দিবস ২০২৫—এর ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য তাসপিয়া মনি এবং আরমান মোহাম্মদ রাফি। অনুষ্ঠিত আলোচনা সভায় চকরিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সনাক সদস্য, এসিজি সদস্য ও ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে চকরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ওয়েব পোর্টাল হালনাগাদে সকলে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে জনগণের জন্য সহজে সেবা নিশ্চিত করা সম্ভব হবে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×