হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় হুমকির মুখে জিম্মিদের জীবন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন


জেরুজালেম, ২৯ সেপ্টেম্বর – গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে হুমকির মুখে পড়েছে জিম্মিদের জীবন। এমন পরিস্থিতিতে সেখানে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজা সিটির সাবরা ও তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি সেনাদের ‘নৃশংস সামরিক অভিযান ও তীব্র হামলার’ পর তাদের যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এসব যোদ্ধারা ওমরি মিরান ও মাতান আংগ্রেস্ট নামে দুই ইসরায়েলি জিম্মির দায়িত্বে ছিল। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড বলছে, বন্দিদের জীবন এখন গুরুতর ঝুঁকিতে এবং ইসরায়েলকে অবিলম্বে রোড-৮ এর দক্ষিণে সরে গিয়ে ২৪ ঘণ্টার জন্য সব ধরনের বিমান হামলা বন্ধ করতে হবে যেন বন্দিদের উদ্ধার করা যায়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

হামাস চলতি মাসে গাজায় আটক বন্দিদের ‘শেষ ছবি’ প্রকাশ করে ইসরায়েলি সেনাদের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিল। ইসরায়েল জানিয়েছে, গাজায় এখনো ৪৮ জন বন্দি রয়েছে। এর মধ্যে ২০ জন জীবিত। তবে আন্তর্জাতিক মহলের গণহত্যার অভিযোগ ও দেশটির নাগরিকদের বিক্ষোভ সত্ত্বেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার যুদ্ধ থামাতে রাজি হয়নি।

হামাসের রাজনৈতিক শাখা জানিয়েছে, কাতার ও মিশরের পক্ষ থেকে কোনো নতুন যুদ্ধবিরতির প্রস্তাব তারা পায়নি, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে একাধিকবার যুদ্ধবিরতির ভবিষ্যদ্বাণী করেছেন। হামাস আরও দাবি করেছে, ইসরায়েল গত ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের হত্যাচেষ্টার পর আলোচনা স্থগিত হয়ে গেছে। তবে তারা বলছে, জাতীয় অধিকার সংরক্ষিত থাকে এমন যে কোনো প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করতে প্রস্তুত।

ইসরায়েলের কট্টরপন্থি মন্ত্রীরা ট্রাম্পের দেওয়া ২১ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, প্রধানমন্ত্রী হামাসের চূড়ান্ত পরাজয় ছাড়া যুদ্ধ শেষ করার কোনো অধিকার আপনার নেই। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ঘোষণা করেছেন যে, তিনি কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবেন না।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় হুমকির মুখে জিম্মিদের জীবন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় হুমকির মুখে জিম্মিদের জীবন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৯ সেপ্টেম্বর – গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে হুমকির মুখে পড়েছে জিম্মিদের জীবন। এমন পরিস্থিতিতে সেখানে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজা সিটির সাবরা ও তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি সেনাদের ‘নৃশংস সামরিক অভিযান ও তীব্র হামলার’ পর তাদের যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।এসব যোদ্ধারা ওমরি মিরান ও মাতান আংগ্রেস্ট নামে দুই ইসরায়েলি জিম্মির দায়িত্বে ছিল। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড বলছে, বন্দিদের জীবন এখন গুরুতর ঝুঁকিতে এবং ইসরায়েলকে অবিলম্বে রোড-৮ এর দক্ষিণে সরে গিয়ে ২৪ ঘণ্টার জন্য সব ধরনের বিমান হামলা বন্ধ করতে হবে যেন বন্দিদের উদ্ধার করা যায়।হামাস চলতি মাসে গাজায় আটক বন্দিদের ‘শেষ ছবি’ প্রকাশ করে ইসরায়েলি সেনাদের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিল। ইসরায়েল জানিয়েছে, গাজায় এখনো ৪৮ জন বন্দি রয়েছে। এর মধ্যে ২০ জন জীবিত। তবে আন্তর্জাতিক মহলের গণহত্যার অভিযোগ ও দেশটির নাগরিকদের বিক্ষোভ সত্ত্বেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার যুদ্ধ থামাতে রাজি হয়নি।হামাসের রাজনৈতিক শাখা জানিয়েছে, কাতার ও মিশরের পক্ষ থেকে কোনো নতুন যুদ্ধবিরতির প্রস্তাব তারা পায়নি, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে একাধিকবার যুদ্ধবিরতির ভবিষ্যদ্বাণী করেছেন। হামাস আরও দাবি করেছে, ইসরায়েল গত ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের হত্যাচেষ্টার পর আলোচনা স্থগিত হয়ে গেছে। তবে তারা বলছে, জাতীয় অধিকার সংরক্ষিত থাকে এমন যে কোনো প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করতে প্রস্তুত।ইসরায়েলের কট্টরপন্থি মন্ত্রীরা ট্রাম্পের দেওয়া ২১ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, প্রধানমন্ত্রী হামাসের চূড়ান্ত পরাজয় ছাড়া যুদ্ধ শেষ করার কোনো অধিকার আপনার নেই। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ঘোষণা করেছেন যে, তিনি কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেবেন না।সূত্র: জাগো নিউজএনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×