চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও রাসায়নিক কনটেইনার বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের আরও পাঁচ সদস্য নিখোঁজ রয়েছে।
রোববার (৫ জুন) রাত সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন এন্ড মেনটেইনেন্স) মো. দুলাল মিয়া সিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই ঘটনায় আমাদের ৫ জন সদস্য নিখোঁজ রয়েছে। হয় তারা ঘটনাস্থলেই মারা গেছে। অথবা তারা কোন হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া আমাদের ৯ জন সদস্য মারা গিয়েছেন।
ফায়ারের মহাপরিচালক বলেন, ভেতরে একটা নীল কনটেইনার আছে। সেটার ভেতরে রাসায়নিক পণ্য আছে। তাই আমরা শংকামুক্ত নই। আমরা আগে আগুন নেভানোটাকেই অগ্রাধিকার দিচ্ছি।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
- ধর্ষকদের ক্ষমতার উৎস কক্সবাজার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম!
- কুতুবদিয়ায় ইয়াবাসহ টমটম চালক আটক




মন্তব্য করুন