হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাফনদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে নাফনদীর টেকনাফ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে গেছে।

জেলেরা হলেন- টেকনাফ সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা মো. আলী আহমদ ছেলে মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, মঙ্গলবার সকালে পাঁচ জেলে ট্রলারে করে
মাছ ধরতে গিয়েছিলেন। আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে এসে অস্ত্রের মুখে জেলেদের নিয়ে গেছে। কাছাকাছি এলাকা থেকে অন্য জেলেরা এটা দেখেছেন। পরে তারা ফিরে এসে স্বজনদের জানিয়েছেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি বলেন, নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের পরিবারের তিনজনসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যায়। সাগর থেকে ফিরে আসার সময় তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। স্বজনরা বিষয়টি বিজিবিকে অবহিত করেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  শেখ এহেসান উদ্দিন বলেন,জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে। এবং এ বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

######

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাফনদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাফনদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে নাফনদীর টেকনাফ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে গেছে। জেলেরা হলেন- টেকনাফ সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা মো. আলী আহমদ ছেলে মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)। সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, মঙ্গলবার সকালে পাঁচ জেলে ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিলেন। আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে এসে অস্ত্রের মুখে জেলেদের নিয়ে গেছে। কাছাকাছি এলাকা থেকে অন্য জেলেরা এটা দেখেছেন। পরে তারা ফিরে এসে স্বজনদের জানিয়েছেন। শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি বলেন, নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের পরিবারের তিনজনসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যায়। সাগর থেকে ফিরে আসার সময় তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। স্বজনরা বিষয়টি বিজিবিকে অবহিত করেছে। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  শেখ এহেসান উদ্দিন বলেন,জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে। এবং এ বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ######

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×