ঢাকা, ১২ আগস্ট – কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্দুর রশিদ বখতিয়ারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার বিকালে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
পুলিশের তথ্যমতে, আব্দুর রশিদ বখতিয়ার কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য। তিনি দীর্ঘদিন ধরে নিকুঞ্জ এলাকায় অবস্থান করছিলেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ১২ আগস্ট ২০২৫




মন্তব্য করুন