কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ সংঘটিত ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল ট্র্যাকিং করে রমজান নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বোয়ালখালী এলাকার নুরুল আলমের ছেলে।
আটক পরবর্তী গ্রেফতারকৃতকে ছাড়িয়ে নিতে একটি চিহ্নিত চক্র ভাল মুখোশের আড়ালে মোটা অংক নিয়ে জোর তদবির শুরু করে।এ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডাকাতি, অপহরণ ও ছিনতাইয়ের অতিষ্ঠ উপজেলা জুড়ে নিন্দার ঝড় উঠে । অবশেষে ওসি ফরিদা ইয়াসমিনের অনড় অবস্থানের কারণে দালালরা ব্যর্থ হয়।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
উপজেলার সচেতন জনগণের দাবি ধৃত ডাকাতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অন্য ডাকাতদের সহজেই আইনের আওতায় আনা যাবে। তারা আরো জানান,অতীতের পুরুষ ওসিরা যা পারেননি মহিলা ওসি যোগদানের দুই সপ্তাহের মধ্যে অপরাধ দমনে একের পর এক সাহসী পদক্ষেপ নেওয়াতে তারা স্বস্তি পাচ্ছেন।
থানার অফিসার ইনচার্জ ( ওসি )ফরিদা ইয়াসমিন এর সাথে কথা হলে জানান, ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রেকিং করে এ ডাকাতকে তার নেতৃত্বে গ্রেপ্তার করা হয়। অন্যান্য ডাকাতদেরও অচিরেই আইনের আওতায় আনা হবে। বর্তমানে তিনি ওই ডাকাতকে নিয়ে আদালতের পথে রয়েছেন।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ভোর রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী পুরাতন ডুলাফকির রাস্তার মাথা সংলগ্ন বাংলালিংক টাওয়ার এলাকার দুই বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়।




মন্তব্য করুন