হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপির আসল শক্তি হলো সংগঠন এবং জনগণের আস্থা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন


চুয়াডাঙ্গা, ০১ অক্টোবর – বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াতে ইসলামী যেহেতু প্রার্থী ঘোষণা করেছে, তাই তাদের প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে। তবে বিএনপি জনগণের আস্থা ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আমাদের আসল শক্তি হলো সংগঠন এবং জনগণের আস্থা। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই বিএনপির নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়, ভোটাধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়। বিএনপিই সেই গণতন্ত্র ও জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। আগামী নির্বাচন হবে দেশের রাজনৈতিক পরিবর্তনের এক বড় সুযোগ।

দুর্গাপূজা উপলক্ষ্যে মণ্ডপ ঘুরে দেখার সময় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শামসুজ্জামান দুদু। এসময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা আশাব্যঞ্জক।

স্থানীয় নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নেতাদের মাঠে উপস্থিতি তাদের মনোবল আরও দৃঢ় করে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করে তোলে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বিএনপির আসল শক্তি হলো সংগঠন এবং জনগণের আস্থা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপির আসল শক্তি হলো সংগঠন এবং জনগণের আস্থা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চুয়াডাঙ্গা, ০১ অক্টোবর – বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াতে ইসলামী যেহেতু প্রার্থী ঘোষণা করেছে, তাই তাদের প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে। তবে বিএনপি জনগণের আস্থা ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। আমাদের আসল শক্তি হলো সংগঠন এবং জনগণের আস্থা। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই বিএনপির নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়, ভোটাধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়। বিএনপিই সেই গণতন্ত্র ও জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। আগামী নির্বাচন হবে দেশের রাজনৈতিক পরিবর্তনের এক বড় সুযোগ।দুর্গাপূজা উপলক্ষ্যে মণ্ডপ ঘুরে দেখার সময় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শামসুজ্জামান দুদু। এসময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা আশাব্যঞ্জক।স্থানীয় নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নেতাদের মাঠে উপস্থিতি তাদের মনোবল আরও দৃঢ় করে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করে তোলে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×