হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে চিকিৎসা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ অক্টোবর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন


ঢাকা, ০১ অক্টোবর – নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভালো নেই। দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ তিনি। এমনকি তিনি ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। অভিনেতার অসুস্থতা এবং চিকিৎসা সম্পর্কে প্রথমবার বিস্তারিত জানালেন তার ছেলে মিরাজুল মইন জয়।

নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার (১ অক্টোবর) কানাডা থেকে ভার্চুয়ালি কথা বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

মিরাজুল মইন বলেন, আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত এবং চিকিৎসা এখনও চলমান। বছরের শুরুতে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। পরে পরিস্থিতি গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেন।

মইন জানান, দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষার পর এমআরআই করা হয়। দুই দিন পরে রিপোর্টে জানা যায়, তার মাথায় টিউমার রয়েছে। এই টিউমারের কারণে ইলিয়াস কাঞ্চন আগে থেকে কথা বলার সময় আটকে যেতেন এবং স্মৃতিশক্তি কমে যাচ্ছিল। এমআরআই রিপোর্টের পর ১৩ এপ্রিল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ডাক্তাররা জানান, টিউমারটি মস্তিষ্কের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে অবস্থান করছে। তাই সরাসরি অপারেশন করা যাবে না। পরবর্তীতে পরিবার থেক এসিদ্ধান্ত নেয়া হয় তার চিকিৎসা লন্ডনে করানো হবে। এরপর গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পৌঁছানোর পর হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারির অধীনে তিন মাস পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। ৫ আগস্ট উইলিংটন হাসপাতাল-এ প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান পুরো টিউমার অপসারণ সম্ভব নয়, অপারেশনের ফলে জীবনহানি বা প্যারালাইসিসের ঝুঁকি থাকতে পারে।

এনএন/ ০১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে চিকিৎসা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে চিকিৎসা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ অক্টোবর – নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভালো নেই। দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ তিনি। এমনকি তিনি ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। অভিনেতার অসুস্থতা এবং চিকিৎসা সম্পর্কে প্রথমবার বিস্তারিত জানালেন তার ছেলে মিরাজুল মইন জয়।নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার (১ অক্টোবর) কানাডা থেকে ভার্চুয়ালি কথা বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।মিরাজুল মইন বলেন, আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত এবং চিকিৎসা এখনও চলমান। বছরের শুরুতে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। পরে পরিস্থিতি গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেন।মইন জানান, দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষার পর এমআরআই করা হয়। দুই দিন পরে রিপোর্টে জানা যায়, তার মাথায় টিউমার রয়েছে। এই টিউমারের কারণে ইলিয়াস কাঞ্চন আগে থেকে কথা বলার সময় আটকে যেতেন এবং স্মৃতিশক্তি কমে যাচ্ছিল। এমআরআই রিপোর্টের পর ১৩ এপ্রিল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।ডাক্তাররা জানান, টিউমারটি মস্তিষ্কের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে অবস্থান করছে। তাই সরাসরি অপারেশন করা যাবে না। পরবর্তীতে পরিবার থেক এসিদ্ধান্ত নেয়া হয় তার চিকিৎসা লন্ডনে করানো হবে। এরপর গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পৌঁছানোর পর হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারির অধীনে তিন মাস পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। ৫ আগস্ট উইলিংটন হাসপাতাল-এ প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান পুরো টিউমার অপসারণ সম্ভব নয়, অপারেশনের ফলে জীবনহানি বা প্যারালাইসিসের ঝুঁকি থাকতে পারে।এনএন/ ০১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×