চুয়াডাঙ্গা, ০১ অক্টোবর – চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে বদর উদ্দিন (২৩) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে তার ভাগ্যে কী ঘটেছে সেটি এখনও জানা যায়নি।
বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে বেনিপুর সীমান্তের শূন্যরেখা থেকে তাকে নিয়ে যায় বিএসএফ।
আরও পড়ুন
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
বদর উদ্দিন উপজেলার বেনিপুর গ্রামের আবদুল করিমের ছেলে।
স্থানীয় এক কৃষক জানান, লোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বদর উদ্দিনকে ধরে নিয়ে গেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বেনিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার শরাফাত আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।




মন্তব্য করুন