কক্সবাজারের মহেশখালী উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তিনজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গোলা, এবং শটগানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি তাজা কার্তুজ।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গত ১ অক্টোবর ২০২৫ তারিখে বিকাল ৪টার দিকে মহেশখালীতে অভিযান চালানো হয়। এই অভিযানে সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় ধরা পড়ে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
বাংলাদেশ কোস্ট গার্ড তাদের কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে আগের চেয়ে আরও কঠোর অবস্থানে রয়েছে।




মন্তব্য করুন