হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৯৯৯-এ ফোন পেয়ে ডুবন্ত জাহাজের দুই শ্রমিককে উদ্ধার করলো কোস্টগার্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন


ঢাকা, ০৪ অক্টোবর – সুন্দরবনের হিরণপয়েন্ট-সংলগ্ন খালে ডুবতে থাকা জাহাজের দুই শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে ৯৯৯ কার্যক্রমের পুলিশ পরিদর্শক (জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

আনোয়ার বলেন, শুক্রবার ভোররাতে নুর হোসেন নামের এক শ্রমিক জরুরি নম্বরে ফোন করে জানান, তিনি ও আরেক শ্রমিক এমভি সাফিন নামের একটি লাইটার জাহাজে করে ড্রেজার মেশিন নিয়ে হিরণপয়েন্টের কাছে খননকাজে নিয়োজিত ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি একপাশে কাত হয়ে পড়ে এবং ড্রেজার মেশিন পানিতে তলিয়ে যায়।

এ অবস্থায় দুজন শ্রমিক প্রথমে একটি চরে আশ্রয় নিলেও পানির উচ্চতা বেড়ে চর ডুবে গেলে তারা কাছের একটি গাছের ডালে বসে জীবন বাঁচানোর চেষ্টা চালান। এসময় নুর ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের আবেদন জানান। সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ কোস্টগার্ড ও নৌবাহিনীর নিয়ন্ত্রণকক্ষকে বিষয়টি জানায়। পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

পুলিশ পরিদর্শক আনোয়ার জানান, লাইটার জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজটি উদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৯৯৯-এ ফোন পেয়ে ডুবন্ত জাহাজের দুই শ্রমিককে উদ্ধার করলো কোস্টগার্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৯৯৯-এ ফোন পেয়ে ডুবন্ত জাহাজের দুই শ্রমিককে উদ্ধার করলো কোস্টগার্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ অক্টোবর – সুন্দরবনের হিরণপয়েন্ট-সংলগ্ন খালে ডুবতে থাকা জাহাজের দুই শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তাদের উদ্ধার করা হয়।শুক্রবার (৩ অক্টোবর) রাতে ৯৯৯ কার্যক্রমের পুলিশ পরিদর্শক (জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।আনোয়ার বলেন, শুক্রবার ভোররাতে নুর হোসেন নামের এক শ্রমিক জরুরি নম্বরে ফোন করে জানান, তিনি ও আরেক শ্রমিক এমভি সাফিন নামের একটি লাইটার জাহাজে করে ড্রেজার মেশিন নিয়ে হিরণপয়েন্টের কাছে খননকাজে নিয়োজিত ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি একপাশে কাত হয়ে পড়ে এবং ড্রেজার মেশিন পানিতে তলিয়ে যায়।এ অবস্থায় দুজন শ্রমিক প্রথমে একটি চরে আশ্রয় নিলেও পানির উচ্চতা বেড়ে চর ডুবে গেলে তারা কাছের একটি গাছের ডালে বসে জীবন বাঁচানোর চেষ্টা চালান। এসময় নুর ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারের আবেদন জানান। সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ কোস্টগার্ড ও নৌবাহিনীর নিয়ন্ত্রণকক্ষকে বিষয়টি জানায়। পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।পুলিশ পরিদর্শক আনোয়ার জানান, লাইটার জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজটি উদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×