হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৮ অক্টোবর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৪ অক্টোবর – ভারতে প্রথমবারের মতো সরকারি সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগামী ৮ ও ৯ অক্টোবর দুদিনের সফরে ভারতে যাচ্ছেন তিনি। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্রিটেনের প্রধান কিয়ার স্টারমার প্রথম সরকারি সফরে ভারতে আসছেন। আগামী ৮ ও ৯ অক্টোবর ভারত সফর করবেন তিনি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

গত জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লন্ডন সফরের সময় ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করে। এর মাধ্যমে তৈরি পোশাক থেকে মদ এবং গাড়িসহ বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক হ্রাস ও ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির ব্যবস্থা করা হয়।

প্রায় তিন বছর ধরে ধাপে ধাপে চলা আলোচনা চলতি বছরের মে মাসে শেষ হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ ঘিরে দেশটির সঙ্গে ব্যাপক টানাপড়েন তৈরি হয়েছে নয়াদিল্লির। এই সংকটের মাঝেই যুক্তরাজ্যের সঙ্গে দ্রুত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়।

৮ অক্টোবর দিল্লিতে পৌঁছানোর পর আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) মুম্বাই সফর করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি ভারত-যুক্তরাজ্য কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন।

পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফিনটেক ফেস্টের ষষ্ঠ আসরেও যোগ দেবেন এবং মূল বক্তব্য দেবেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৮ অক্টোবর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৮ অক্টোবর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৪ অক্টোবর – ভারতে প্রথমবারের মতো সরকারি সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগামী ৮ ও ৯ অক্টোবর দুদিনের সফরে ভারতে যাচ্ছেন তিনি। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ব্রিটেনের প্রধান কিয়ার স্টারমার প্রথম সরকারি সফরে ভারতে আসছেন। আগামী ৮ ও ৯ অক্টোবর ভারত সফর করবেন তিনি।গত জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লন্ডন সফরের সময় ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করে। এর মাধ্যমে তৈরি পোশাক থেকে মদ এবং গাড়িসহ বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক হ্রাস ও ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির ব্যবস্থা করা হয়।প্রায় তিন বছর ধরে ধাপে ধাপে চলা আলোচনা চলতি বছরের মে মাসে শেষ হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ ঘিরে দেশটির সঙ্গে ব্যাপক টানাপড়েন তৈরি হয়েছে নয়াদিল্লির। এই সংকটের মাঝেই যুক্তরাজ্যের সঙ্গে দ্রুত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়।৮ অক্টোবর দিল্লিতে পৌঁছানোর পর আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) মুম্বাই সফর করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি ভারত-যুক্তরাজ্য কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন।পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফিনটেক ফেস্টের ষষ্ঠ আসরেও যোগ দেবেন এবং মূল বক্তব্য দেবেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৪ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×