হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গা আরিফের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ০৭:২২ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারে মাদক মামলায় মো. আরিফ নামে এক রোহিঙ্গার মৃত্যুদণ্ড ঘোষনা করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

মামলার রায় ঘোষণাকালে আসামি আরিফ আদালতে অনুপিস্থিত ছিলেন। জামিনে গিয়ে পলাতক হন তিনি। এই মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। মাদক মামলায় এটি কক্সবাজারে প্রথম মৃত্যুদণ্ড। আসামি মো. আরিফ উখিয়ার কুতুপালং ক্যাম্প ২, ব্লক ডি-৫ এর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল মুনাফের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, এই রায়ের ফলে ইয়াবা ব্যবসায়ীদের কাছে একটি বার্তা যাবে। ফলে, ইয়াবা ব্যবসা কমে আসবে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ নভেম্বর সাত হাজার নয়শ নব্বই পিস ইয়াবা বড়িসহ উখিয়া টিভি টাওয়ার এলাকা হতে আরিফকে আটক করে র‍্যাব-৭। এ সময় ঘটনাস্থল হতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সাদেক নামের এক ব্যক্তি পালিয়ে যায়। এই ঘটনায় র‍্যাবের কর্মকর্তা (পুলিশ ইন্সপেক্টর) মো. শাহদাত হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে উখিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ প্রক্রিয়া শেষে মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ করে। আদালত মামলার চার্জশিট ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে মামলার ১ নং আসামি আরিফের মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং অপর পলাতক আসামি সাদেককে বেকসুর খালাস প্রদান করেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গা আরিফের মৃত্যুদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গা আরিফের মৃত্যুদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ০৭:২২ অপরাহ্ন
Print Image
বিশেষ প্রতিবেদক : কক্সবাজারে মাদক মামলায় মো. আরিফ নামে এক রোহিঙ্গার মৃত্যুদণ্ড ঘোষনা করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। মামলার রায় ঘোষণাকালে আসামি আরিফ আদালতে অনুপিস্থিত ছিলেন। জামিনে গিয়ে পলাতক হন তিনি। এই মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। মাদক মামলায় এটি কক্সবাজারে প্রথম মৃত্যুদণ্ড। আসামি মো. আরিফ উখিয়ার কুতুপালং ক্যাম্প ২, ব্লক ডি-৫ এর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল মুনাফের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, এই রায়ের ফলে ইয়াবা ব্যবসায়ীদের কাছে একটি বার্তা যাবে। ফলে, ইয়াবা ব্যবসা কমে আসবে। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ নভেম্বর সাত হাজার নয়শ নব্বই পিস ইয়াবা বড়িসহ উখিয়া টিভি টাওয়ার এলাকা হতে আরিফকে আটক করে র‍্যাব-৭। এ সময় ঘটনাস্থল হতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সাদেক নামের এক ব্যক্তি পালিয়ে যায়। এই ঘটনায় র‍্যাবের কর্মকর্তা (পুলিশ ইন্সপেক্টর) মো. শাহদাত হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে উখিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ প্রক্রিয়া শেষে মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ করে। আদালত মামলার চার্জশিট ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে মামলার ১ নং আসামি আরিফের মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং অপর পলাতক আসামি সাদেককে বেকসুর খালাস প্রদান করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×