হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনার সময়েও এরকম বর্বরোচিত হামলার শিকার হইনি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ অক্টোবর – আমাদের ওপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

নুরুল হক নুর বলেন, শেখ হাসিনার সময়েও এরকম বর্বরোচিত হামলার শিকার হইনি আমি। আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের (সিইসি) গলায় জুতার মালা পরানো হয়েছে। সাবেক এক প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়েছেন। সুতরাং আমাদের ওপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব।

নুর বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি, তবে সরকার দ্বারা কোনো সুবিধাভোগী নই। আমরা ভাগবাটোয়ারার অংশীদারও নই। সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে আমার ওপর হামলার ঘটনার তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানাই।

তিনি আরও বলেন, দেশে ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে বিভাজন ও পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। বহুল প্রত্যাশিত নির্বাচন সুষ্ঠুভাবে না হলে দেশ আবারও সংকটে পড়বে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আবার সেই পুরোনো ধাঁচে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সভা-সমাবেশ চলছে, কিন্তু প্রতিবেদন প্রকাশ পায় না। প্রায় ৩৫ দিন পার হয়ে গেলেও বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যক্রমে গাফিলতি দেখা যাচ্ছে।

গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নুরুল হক নুর। সেখানে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়। এসময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

এর আগে ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন নুর। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর শারীরিক জটিলতা অব্যাহত থাকায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেখ হাসিনার সময়েও এরকম বর্বরোচিত হামলার শিকার হইনি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনার সময়েও এরকম বর্বরোচিত হামলার শিকার হইনি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ অক্টোবর – আমাদের ওপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।নুরুল হক নুর বলেন, শেখ হাসিনার সময়েও এরকম বর্বরোচিত হামলার শিকার হইনি আমি। আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের (সিইসি) গলায় জুতার মালা পরানো হয়েছে। সাবেক এক প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়েছেন। সুতরাং আমাদের ওপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব।নুর বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি, তবে সরকার দ্বারা কোনো সুবিধাভোগী নই। আমরা ভাগবাটোয়ারার অংশীদারও নই। সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে আমার ওপর হামলার ঘটনার তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানাই।তিনি আরও বলেন, দেশে ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে বিভাজন ও পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। বহুল প্রত্যাশিত নির্বাচন সুষ্ঠুভাবে না হলে দেশ আবারও সংকটে পড়বে।তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আবার সেই পুরোনো ধাঁচে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সভা-সমাবেশ চলছে, কিন্তু প্রতিবেদন প্রকাশ পায় না। প্রায় ৩৫ দিন পার হয়ে গেলেও বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যক্রমে গাফিলতি দেখা যাচ্ছে।গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নুরুল হক নুর। সেখানে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়। এসময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।এর আগে ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন নুর। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর শারীরিক জটিলতা অব্যাহত থাকায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×