হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের ভুট্টো হত্যা মামলার দুই আসামি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ০৭:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার টেকনাফের অলোচিত নুরুল হক ভুট্টো (৩০) হত্যা মামলার অন্যতম দুই আসামি আটক করেছে পুলিশ। তারা হলেন টেকনাফ সদরের মৌলভী পাড়ার আলী আহমদের ছেলে আবদুল খালেক (২৮)।

আরেকজন সন্দেহজনক আসামি মো. ইসমাইল (৩০)। তিনি ঘটনার মূল হোতা ও মামলার প্রধান আসামি মো.
একরামের সহযোগি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা দুইটার দিকে টেকনাফ সদরের মৌলভী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) এস এম রউফ বুলবুল।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তিনি জানান, দুইজনের মধ্যে একজন ভুট্টো হত্যা
মামলার এজাহারভুক্ত আসামি। অন্যজনকে ‘সন্ধিগ্ধ হিসেবে আটক করা হয়েছে। তবে, তাদের বিরুদ্ধে অন্যান্য মামলাও রয়েছে।

গত ১৫ মে সন্ধ্যায় টেকনাফ-সাবরাং সড়কের মৌলভী পাড়া এলাকায় নুরুল হক ভুট্টোকে পিটিয়ে-কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় পরের দিন (১৬ মে) ১৭ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন ভিকটিম নুরুল হক ভুট্টোর ছোট ভাই নুরুল ইসলাম। যার মামলা নং-৪৭/৪৪। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে আরো ১০ জন। এ পর্যন্ত ৫ আসামি গ্রেফতার হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি নুরুল হক ভুট্টো টেকনাফ সদর ৮ নং ওয়ার্ডের নাজিরপাড়ার মৃত এজাহার মিয়ার ছেলে। তিনি আত্মসমর্পন করে দীর্ঘদিন কারান্তরীন ছিলেন। তবে, জামিনে কারামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফের ভুট্টো হত্যা মামলার দুই আসামি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের ভুট্টো হত্যা মামলার দুই আসামি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন ২০২২, ০৭:২৫ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার টেকনাফের অলোচিত নুরুল হক ভুট্টো (৩০) হত্যা মামলার অন্যতম দুই আসামি আটক করেছে পুলিশ। তারা হলেন টেকনাফ সদরের মৌলভী পাড়ার আলী আহমদের ছেলে আবদুল খালেক (২৮)। আরেকজন সন্দেহজনক আসামি মো. ইসমাইল (৩০)। তিনি ঘটনার মূল হোতা ও মামলার প্রধান আসামি মো. একরামের সহযোগি বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ জুন) বেলা দুইটার দিকে টেকনাফ সদরের মৌলভী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) এস এম রউফ বুলবুল। তিনি জানান, দুইজনের মধ্যে একজন ভুট্টো হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। অন্যজনকে ‘সন্ধিগ্ধ হিসেবে আটক করা হয়েছে। তবে, তাদের বিরুদ্ধে অন্যান্য মামলাও রয়েছে। গত ১৫ মে সন্ধ্যায় টেকনাফ-সাবরাং সড়কের মৌলভী পাড়া এলাকায় নুরুল হক ভুট্টোকে পিটিয়ে-কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় পরের দিন (১৬ মে) ১৭ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন ভিকটিম নুরুল হক ভুট্টোর ছোট ভাই নুরুল ইসলাম। যার মামলা নং-৪৭/৪৪। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে আরো ১০ জন। এ পর্যন্ত ৫ আসামি গ্রেফতার হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি নুরুল হক ভুট্টো টেকনাফ সদর ৮ নং ওয়ার্ডের নাজিরপাড়ার মৃত এজাহার মিয়ার ছেলে। তিনি আত্মসমর্পন করে দীর্ঘদিন কারান্তরীন ছিলেন। তবে, জামিনে কারামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×