হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করতেই হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৫ অক্টোবর – গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলকে অবশ্যই বোমাবর্ষণ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের টকশো ‘ফেস দ্য নেশন’ এ দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

রুবিও বলেন, আমার মনে হয়, ইসরায়েলসহ সবাই একমত যে বোমা হামলার মধ্যেই জিম্মি মুক্তি সম্ভব নয়। যুদ্ধ চলাকালীন সময়ে এমন কিছু সম্ভব হবে না। তাই হামলা বন্ধ করতেই হবে।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

একই দিনে সিএনএনের এক প্রতিবেদকের সঙ্গে টেক্সট বার্তায় আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান বন্ধের ব্যাপারে সম্মত হয়েছেন।

রোববার মিশরের রিসোর্ট শহর শারম আল-শেখে ইসরায়েল ও হামাসের আলোচনার কথা রয়েছে। নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, গাজায় আটক জিম্মিদের মুক্তি ‘কয়েক দিনের মধ্যেই’ সম্ভব হতে পারে।

এই কূটনৈতিক উদ্যোগটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থাপিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় রোডম্যাপের প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পর। এই পরিকল্পনা অনুযায়ী, গাজায় আটক ইসরায়েলিদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

অন্যদিকে, ট্রাম্প সিএনএনকে জানিয়েছেন, হামাস সত্যিই শান্তিতে রাজি কিনা সে বিষয়ে ‘খুব শিগগিরই’ পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি হামাস ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানায়, তাহলে তারা সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হবে!

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করতেই হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করতেই হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৫ অক্টোবর – গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলকে অবশ্যই বোমাবর্ষণ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের টকশো ‘ফেস দ্য নেশন’ এ দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।রুবিও বলেন, আমার মনে হয়, ইসরায়েলসহ সবাই একমত যে বোমা হামলার মধ্যেই জিম্মি মুক্তি সম্ভব নয়। যুদ্ধ চলাকালীন সময়ে এমন কিছু সম্ভব হবে না। তাই হামলা বন্ধ করতেই হবে।একই দিনে সিএনএনের এক প্রতিবেদকের সঙ্গে টেক্সট বার্তায় আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান বন্ধের ব্যাপারে সম্মত হয়েছেন।রোববার মিশরের রিসোর্ট শহর শারম আল-শেখে ইসরায়েল ও হামাসের আলোচনার কথা রয়েছে। নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, গাজায় আটক জিম্মিদের মুক্তি ‘কয়েক দিনের মধ্যেই’ সম্ভব হতে পারে।এই কূটনৈতিক উদ্যোগটি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থাপিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় রোডম্যাপের প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পর। এই পরিকল্পনা অনুযায়ী, গাজায় আটক ইসরায়েলিদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।অন্যদিকে, ট্রাম্প সিএনএনকে জানিয়েছেন, হামাস সত্যিই শান্তিতে রাজি কিনা সে বিষয়ে ‘খুব শিগগিরই’ পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি হামাস ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানায়, তাহলে তারা সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হবে!সূত্র: জাগো নিউজএনএন/ ০৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×