হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়িতে নারীকে ধর্ষণের চেষ্টা ও দস্যুতার অভিযোগে মামলাঃ অভিযুক্ত ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ১০:২২ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক মধ্যবয়সী নারীকে (৪১) রাস্তার পাশে একা পেয়ে ধর্ষণের চেষ্টা ও দস্যুতার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়ার বাসিন্দা মংহ্লা প্রু মার্মার ছেলে অংশৈপ্রু মার্মা (২৫)।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের সীমানা প্রাচীর ঘেঁষা রাস্তার উপর এ ঘটনা ঘটে।

ভিকটিম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৪। তারিখ ৮/১০/২০২৫ ইংরেজি।

আরও পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে ভুয়া তথ্য! পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

অভিযোগ সুত্রে জানা যায়, ঘটনার সময় তিনি একা ছিলেন এবং অভিযুক্ত ব্যক্তি তাকে যৌন নিপীড়নের উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তিনি দস্যুতামূলক আচরণ ও শারীরিক আঘাতও করেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩৯৪ ধারায় রুজু করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাইক্ষ্যংছড়িতে নারীকে ধর্ষণের চেষ্টা ও দস্যুতার অভিযোগে মামলাঃ অভিযুক্ত ব্যক্তি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়িতে নারীকে ধর্ষণের চেষ্টা ও দস্যুতার অভিযোগে মামলাঃ অভিযুক্ত ব্যক্তি আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
Print Image
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক মধ্যবয়সী নারীকে (৪১) রাস্তার পাশে একা পেয়ে ধর্ষণের চেষ্টা ও দস্যুতার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়ার বাসিন্দা মংহ্লা প্রু মার্মার ছেলে অংশৈপ্রু মার্মা (২৫)। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের সীমানা প্রাচীর ঘেঁষা রাস্তার উপর এ ঘটনা ঘটে। ভিকটিম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৪। তারিখ ৮/১০/২০২৫ ইংরেজি। অভিযোগ সুত্রে জানা যায়, ঘটনার সময় তিনি একা ছিলেন এবং অভিযুক্ত ব্যক্তি তাকে যৌন নিপীড়নের উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তিনি দস্যুতামূলক আচরণ ও শারীরিক আঘাতও করেন বলে অভিযোগে উল্লেখ করেন। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩৯৪ ধারায় রুজু করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×