হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের নিরাপত্তা ও গোপনীয়তা অটুট থাকবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন


ঢাকা, ০৮ অক্টোবর – আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা যে ভোট দেবেন, তা শতভাগ নিরাপদ ও গোপনীয়তা অটুট থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ‘এটি বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার এক ঐতিহাসিক পদক্ষেপ। মূলত তিনটি ইনভেলাপের (খাম) মাধ্যমে প্রবাসীদের ভোটদান সম্পন্ন করা হবে। ফলে প্রবাসীদের ভোট প্রদান নিরাপদ হবে এবং গোপনীয়তা অটুট থাকবে।’

আরও পড়ুন

উত্তর আমেরিকায় বাংলা গণমাধ্যম কেন অবহেলার শিকার?

বুধবার (৮ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘পোস্টাল ব্যালটের নিরাপত্তা ও গোপনীয়তা’ নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকারের ডাক বিভাগ। এতে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ডাক দেশের অন্যতম প্রাচীন ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান। বর্তমানে ৯ হাজার ৮৪৮টি ডাকঘরের মাধ্যমে সারাদেশে প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন। ডাকঘরগুলো থেকে বর্তমানে প্রায় ২০ ধরনের সেবা- চিঠিপত্র, পার্সেল, সঞ্চয়, মানি অর্ডার, জীবনবীমা, ইলেকট্রনিক মানি ট্রান্সফার ইত্যাদি প্রদানের পাশাপাশি ই-কমার্স ও ডিজিটাল আর্থিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বাংলাদেশ ডাক এখন কেবল বার্তা বিনিময়ের মাধ্যম নয়, বরং ডিজিটাল যুগের এক আধুনিক ও নির্ভরযোগ্য সেবাদানকারী প্রতিষ্ঠান। ডাকযোগে ভূমি, পাসপোর্ট, স্মার্টজাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স সেবা এখন নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের নিরাপত্তা ও গোপনীয়তা অটুট থাকবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের নিরাপত্তা ও গোপনীয়তা অটুট থাকবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ অক্টোবর – আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা যে ভোট দেবেন, তা শতভাগ নিরাপদ ও গোপনীয়তা অটুট থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।তিনি বলেন, ‘এটি বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার এক ঐতিহাসিক পদক্ষেপ। মূলত তিনটি ইনভেলাপের (খাম) মাধ্যমে প্রবাসীদের ভোটদান সম্পন্ন করা হবে। ফলে প্রবাসীদের ভোট প্রদান নিরাপদ হবে এবং গোপনীয়তা অটুট থাকবে।’বুধবার (৮ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘পোস্টাল ব্যালটের নিরাপত্তা ও গোপনীয়তা’ নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকারের ডাক বিভাগ। এতে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ডাক দেশের অন্যতম প্রাচীন ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান। বর্তমানে ৯ হাজার ৮৪৮টি ডাকঘরের মাধ্যমে সারাদেশে প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন। ডাকঘরগুলো থেকে বর্তমানে প্রায় ২০ ধরনের সেবা- চিঠিপত্র, পার্সেল, সঞ্চয়, মানি অর্ডার, জীবনবীমা, ইলেকট্রনিক মানি ট্রান্সফার ইত্যাদি প্রদানের পাশাপাশি ই-কমার্স ও ডিজিটাল আর্থিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি বলেন, বাংলাদেশ ডাক এখন কেবল বার্তা বিনিময়ের মাধ্যম নয়, বরং ডিজিটাল যুগের এক আধুনিক ও নির্ভরযোগ্য সেবাদানকারী প্রতিষ্ঠান। ডাকযোগে ভূমি, পাসপোর্ট, স্মার্টজাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স সেবা এখন নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র: জাগো নিউজএনএন/ ০৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×