হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে চাঞ্চল্যকর এমদাদ হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমান গ্রেফতার

আব্দুস সালাম,টেকনাফ::

আব্দুস সালাম,টেকনাফ::

বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

টেকনাফ থানাধীন চাঞ্চল্যকর এমদাদ হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমানকে কক্সবাজার সদর থানাধীন সমিতি পাড়া বাজার এলাকা থেকে র‌্যাব-১৫ এর সদর কোম্পানি এবং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়ার কামাল হোসেনের ছেলে আব্দুর রহমান।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার)
আ. ম. ফারুক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গত ১৮ সেপ্টেম্বর দিবাগগ রাতে এমদাদ হোসেনের প্রতিবেশী নুরুল আলম পুতুইয়ার বাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠান চলতেছিল। উক্ত অনুষ্ঠান থেকে ভিকটিম এমদাদ হোসেনের ছেলে সোহাগ (১৪) বাড়ীতে সময়মত ফিরে না আসায় এমদাদ হোসেন ছেলের সন্ধানে উক্ত বিয়ের অনুষ্ঠানে যায়। ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বোন জামাই রুবেলসহ নিজ বাড়ীতে ফেরার পথে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ায় ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুর রহমানসহ আরো ৩/৪ জন পূর্ব শত্রুতার জেরে ভিকটিম এমদাদ হোসেন ও তার বোন জামাইয়ের উপর অতর্কিতভাবে আক্রমন করে এমদাদ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

পরবর্তীতে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে ভিকটিম এমদাদ হোসেনকে গুরুতর রক্তাত্ত জখম অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পরপরই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশিত হয়। এই ঘটনায় র‌্যাব আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত ৮অক্টোবর বিকেলে র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ সদর কোম্পানি ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন সমিতি পাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতাএবং এজাহার নামীয় ১ নং আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য থানায় সোর্পদ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে চাঞ্চল্যকর এমদাদ হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমান গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে চাঞ্চল্যকর এমদাদ হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমান গ্রেফতার

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
Print Image
টেকনাফ থানাধীন চাঞ্চল্যকর এমদাদ হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমানকে কক্সবাজার সদর থানাধীন সমিতি পাড়া বাজার এলাকা থেকে র‌্যাব-১৫ এর সদর কোম্পানি এবং সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরী পাড়ার কামাল হোসেনের ছেলে আব্দুর রহমান। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,গত ১৮ সেপ্টেম্বর দিবাগগ রাতে এমদাদ হোসেনের প্রতিবেশী নুরুল আলম পুতুইয়ার বাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠান চলতেছিল। উক্ত অনুষ্ঠান থেকে ভিকটিম এমদাদ হোসেনের ছেলে সোহাগ (১৪) বাড়ীতে সময়মত ফিরে না আসায় এমদাদ হোসেন ছেলের সন্ধানে উক্ত বিয়ের অনুষ্ঠানে যায়। ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বোন জামাই রুবেলসহ নিজ বাড়ীতে ফেরার পথে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ায় ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুর রহমানসহ আরো ৩/৪ জন পূর্ব শত্রুতার জেরে ভিকটিম এমদাদ হোসেন ও তার বোন জামাইয়ের উপর অতর্কিতভাবে আক্রমন করে এমদাদ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে ভিকটিম এমদাদ হোসেনকে গুরুতর রক্তাত্ত জখম অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। এর পরপরই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশিত হয়। এই ঘটনায় র‌্যাব আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ৮অক্টোবর বিকেলে র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ সদর কোম্পানি ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন সমিতি পাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতাএবং এজাহার নামীয় ১ নং আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য থানায় সোর্পদ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×