নয়াদিল্লি, ১১ অক্টোবর – ভারতে সফররত আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে রাখা হয়নি। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে যোগ দেন মুক্তাকি।
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
জানা গেছে, সাংবাদিকদের এ সম্মেলনে আমন্ত্রণের দায়িত্ব ছিল মুত্তাকির সঙ্গে থাকা তার আফগান কর্মকর্তারা।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, ভারতের পক্ষে থেকে নারী সাংবাদিকদের রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু আফগান কর্মকর্তারা এতে রাজি হননি।
এ ঘটনার নিন্দা জানিয়ে ভারতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী, তালেবান প্রতিনিধির ভারত সফরে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার বিষয়টি পরিষ্কার করবেন।”
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন