মাগুরা, ১২ অক্টোবর – মাগুরার সদর উপজেলার আলোকদিয়া এলাকায় আমেনা অটো রাইস মিলে কেমিক্যাল ঢালার সময় তা হঠাৎ উথলে পড়ে পাঁচজন শ্রমিকের শরীর পুড়ে গেছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
দগ্ধ শ্রমিকরা হলেন—টাঙ্গাইল জেলার মো. শিপন (৪৫), ফরিদপুরের সবুজ (৩২), শাহিন (২০), জয়পুরহাটের অনুকূল (২৪) ও মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের রেজওয়ান (৩৮)।
অটো রাইস মিলে কর্মরত জুয়েল শেখ বলেন, মিলে ব্যবহৃত কেমিক্যাল মাঝেমধ্যে পরিবর্তন করতে হয়। শনিবার কেমিক্যাল ঢালার সময় তা হঠাৎ উথলে গিয়ে তাদের গায়ে পড়ে যায়। তখন আমরা দ্রুত ছুটে গিয়ে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান আহমেদ জানান, পাঁচজন শ্রমিক দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।




মন্তব্য করুন