ঢাকা, ২০ অক্টোবর – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
জাকির হোসেন বলেন, বাংলাদেশে ৩০৭টি ওষুধ কোম্পানি আছে। এর মধ্যে ২৫০ কোম্পানি সচল আছে। সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত শীর্ষস্থানীয় ৩২ কোম্পানি জানিয়েছে, তাদের ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে গেছে। বাকি কোম্পানিগুলো হিসাব দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
জাকির হোসেন জানান, একেকটি ওষুধ উৎপাদনে ১০-৫৩ ধরনের উপকরণ প্রয়োজন হয়, ফলে কাঁচামাল ধ্বংসের কারণে ৩-৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যহত হতে পারে। তবে তাৎক্ষণিক সরবরাহে সংকট তৈরি হবে না বলে তিনি জানান।
তিনি আরও জানান, আগুন লাগার সময় অনেক বিমান চট্টগ্রাম বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। সেসব বিমানে থাকা কাঁচামাল তাপমাত্রা নিয়ন্ত্রণের অভাবে নষ্ট হওয়ার ঝুঁকিতে আছে।




মন্তব্য করুন