হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা এনে বাসচালক গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ জুন ২০২২, ০২:৪৭ অপরাহ্ন

কক্সবাজার থেকে ইয়াবা এনে গ্রেফতার হয়েছেন এক বাসচালক। তার নাম মো. রুবেল মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস চালাতেন।

গোয়েন্দা পুলিশ বলছে, রুবেল মিয়া যে বাস চালাতেন তার ড্রাইভিং সিটের পেছন থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। এতে নেতৃত্ব দেন গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল।

শনিবার (১৮ জুন) তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে এক মাদক কারবারি ঢাকার দিকে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে কমলাপুরে হোটেল স্টার সিটির সামনে অবস্থান নেয় ডিবি পুলিশ।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

সেখানে বাসটি এসে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক রুবেল পালানোর চেষ্টা করেন। তখন গ্রেফতার করা হয় তাকে। পরবর্তীতে রুবেলের দেখানো মতে ড্রাইভিং সিটের পেছন থেকে ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় বাসটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রুবেল জানান, তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিলেন।

রুবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা এনে বাসচালক গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা এনে বাসচালক গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ জুন ২০২২, ০২:৪৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার থেকে ইয়াবা এনে গ্রেফতার হয়েছেন এক বাসচালক। তার নাম মো. রুবেল মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস চালাতেন। গোয়েন্দা পুলিশ বলছে, রুবেল মিয়া যে বাস চালাতেন তার ড্রাইভিং সিটের পেছন থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। এতে নেতৃত্ব দেন গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল। শনিবার (১৮ জুন) তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে এক মাদক কারবারি ঢাকার দিকে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে কমলাপুরে হোটেল স্টার সিটির সামনে অবস্থান নেয় ডিবি পুলিশ। সেখানে বাসটি এসে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক রুবেল পালানোর চেষ্টা করেন। তখন গ্রেফতার করা হয় তাকে। পরবর্তীতে রুবেলের দেখানো মতে ড্রাইভিং সিটের পেছন থেকে ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় বাসটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রুবেল জানান, তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিলেন। রুবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×