হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লুর আতঙ্ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন


ব্রাসেল্‌স, ২৩ অক্টোবর – ইউরোপজুড়ে বিভিন্ন দেশে বার্ড ফ্লুর নতুন ঢেউয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বেলজিয়ামসহ একাধিক দেশ পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

সংবাদমাধ্যমটি বলছে, ইউরোপজুড়ে নতুন করে ছড়িয়ে পড়া বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের মধ্যে বেলজিয়াম সরকার বৃহস্পতিবার থেকে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।

দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েক বছরে বার্ড ফ্লুতে ইউরোপে শত শত কোটি পোলট্রির মৃত্যু হয়েছে বা সংক্রমণ শনাক্তের পর বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা যেমন ব্যাহত হয়েছে, তেমনি খাদ্যদ্রব্যের দামও বেড়েছে এবং নতুন এক মহামারির আশঙ্কাও তৈরি হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এর মাধ্যমে ইউরোপজুড়ে ভাইরাসটির দ্রুত বিস্তারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে নেদারল্যান্ডস সরকার বুধবার জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলে একটি পোলট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লুর আতঙ্ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লুর আতঙ্ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাসেল্‌স, ২৩ অক্টোবর – ইউরোপজুড়ে বিভিন্ন দেশে বার্ড ফ্লুর নতুন ঢেউয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বেলজিয়ামসহ একাধিক দেশ পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।সংবাদমাধ্যমটি বলছে, ইউরোপজুড়ে নতুন করে ছড়িয়ে পড়া বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের মধ্যে বেলজিয়াম সরকার বৃহস্পতিবার থেকে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে।দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত কয়েক বছরে বার্ড ফ্লুতে ইউরোপে শত শত কোটি পোলট্রির মৃত্যু হয়েছে বা সংক্রমণ শনাক্তের পর বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা যেমন ব্যাহত হয়েছে, তেমনি খাদ্যদ্রব্যের দামও বেড়েছে এবং নতুন এক মহামারির আশঙ্কাও তৈরি হয়েছে।সংস্থাটি আরও জানিয়েছে, স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এর মাধ্যমে ইউরোপজুড়ে ভাইরাসটির দ্রুত বিস্তারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।এদিকে নেদারল্যান্ডস সরকার বুধবার জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলে একটি পোলট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৩ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×