টেকনাফের দমদমিয়া চেকপোস্টে ইজিবাইক তল্লাশি চালিয়ে ডগ মেঘলার মাদক শনাক্ত যাত্রীর সীটের নীচে ২০লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট এলাকা থেকে চোলাই মদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,হোয়াইক্যং এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ আবুল হাশেম (৩৬),একই এলাকার বেদু মিয়ার ছেলে মোঃ কালা মিয়া(৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
তিনি জানান, বৃহস্পতিবার (২৩অক্টোবর) বিকালে দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে নিয়মিত তল্লাশির জন্য থামায়। বাইকটি তল্লাশির একপর্যায়ে নারকোটিক্স ডগ ‘মেঘলা’ নির্দিষ্ট যাত্রীর শরীর ও ইজি বাইকে মাদকের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। মেঘলার অব্যাহত সংকেত এবং একই সঙ্গে যাত্রীর ও চালকের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা মাদক বহনের বিষয়ে নিশ্চিত হন। পরে টহল সদস্যরা তল্লাশি করে ইজি বাইকের পিছনের সীটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় পানির বোতলের মাঝে ২০লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। মাদক পাচারে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত চোলাই মদসহ আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
মাদকমুক্ত দেশ গড়ার এই অঙ্গীকার নিয়ে আরও কঠোরভাবে বিজিবির অভিযান চলবে।




মন্তব্য করুন