হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বল হাতে নতুন দুই রেকর্ড গড়লেন রিশাদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ অক্টোবর – ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দীর্ঘ ১৭ মাস পর ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে ৩ উইকেট শিকার করেছেন রিশাদ। আর এতেই ওয়ানডেতে দুটি নতুন রেকর্ড গড়েছে এই লেগ স্পিনার।

মিরপুরের স্পিন স্বর্গে তিন ম্যাচেই বল হাতে দাপট দেখিয়েছেন রিশাদ। দুর্দান্ত বোলিংয়ে এই সিরিজে ১২ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর তাতেই পেছনে ফেলেন আফগান অলরাউন্ডার রশিদ খান ও দেশের সাবেক ক্রিকেটার আরাফাত সানিকে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ১২ উইকেট নিয়ে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এতদিন এই রেকর্ডটি ছিল রশিদ খানের দখলে, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে ১১ উইকেট শিকার করেছিলেন। রিশাদ ১২ উইকেট নিয়ে তাকে টপকে গেলেন।

এ ছাড়াও দেশের হয়েও নতুন রেকর্ড স্থাপন করলেন। বাংলাদেশের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের মধ্যে আরাফাত সানির নেওয়া সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ভেঙে দিয়েছেন রিশাদ। আরাফাত সানি ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন, এবার রিশাদ তাকে ছাড়িয়ে গেলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ একাই ৬ উইকেট শিকার করে দলকে বিশাল জয় এনে দিয়েছিলেন। পরের ম্যাচে ৩টি উইকেট আর সিরিজ নির্ধারণী ম্যাচে শিকার করেছেন ৩ উইকেট। তার এই ১২ উইকেটের পারফরম্যান্সই বাংলাদেশের সিরিজ জয়ের মূল ভিত্তি তৈরি করে দেয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বল হাতে নতুন দুই রেকর্ড গড়লেন রিশাদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বল হাতে নতুন দুই রেকর্ড গড়লেন রিশাদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ অক্টোবর – ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দীর্ঘ ১৭ মাস পর ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে ৩ উইকেট শিকার করেছেন রিশাদ। আর এতেই ওয়ানডেতে দুটি নতুন রেকর্ড গড়েছে এই লেগ স্পিনার।মিরপুরের স্পিন স্বর্গে তিন ম্যাচেই বল হাতে দাপট দেখিয়েছেন রিশাদ। দুর্দান্ত বোলিংয়ে এই সিরিজে ১২ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর তাতেই পেছনে ফেলেন আফগান অলরাউন্ডার রশিদ খান ও দেশের সাবেক ক্রিকেটার আরাফাত সানিকে।তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ১২ উইকেট নিয়ে স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এতদিন এই রেকর্ডটি ছিল রশিদ খানের দখলে, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে ১১ উইকেট শিকার করেছিলেন। রিশাদ ১২ উইকেট নিয়ে তাকে টপকে গেলেন।এ ছাড়াও দেশের হয়েও নতুন রেকর্ড স্থাপন করলেন। বাংলাদেশের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনারদের মধ্যে আরাফাত সানির নেওয়া সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ভেঙে দিয়েছেন রিশাদ। আরাফাত সানি ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন, এবার রিশাদ তাকে ছাড়িয়ে গেলেন।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ একাই ৬ উইকেট শিকার করে দলকে বিশাল জয় এনে দিয়েছিলেন। পরের ম্যাচে ৩টি উইকেট আর সিরিজ নির্ধারণী ম্যাচে শিকার করেছেন ৩ উইকেট। তার এই ১২ উইকেটের পারফরম্যান্সই বাংলাদেশের সিরিজ জয়ের মূল ভিত্তি তৈরি করে দেয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×