কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামের এক কিশোর রেজুখালে পড়ে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ কিশোরের নাম ফরহাম (১৫)। তিনি সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং স্থানীয় আব্দুল হালিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) বিকাল তিনটার দিকে পিতা আব্দুল হালিমের সঙ্গে শখের বসে রেজুখালে মাছ ধরতে যান ফরহাম। এ সময় হঠাৎ নৌকা থেকে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন পানিতে নেমে খোঁজ শুরু করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরবর্তীতে উখিয়া ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। তবে রাত দশটা পর্যন্ত ফরহামের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন।এখনো পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি।
মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের
ফরহামের পরিবারের সদস্যরা তার খোঁজ পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।




মন্তব্য করুন