ঢাকা, ২৫ অক্টোবর – নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, যেসব দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ সেগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই। নির্বাচনে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিলে ইসি তাতে সমর্থন জানাবে।
শনিবার (২৫ অক্টোবর) এসব কথা বলেন কমিশনার মাছউদ।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে জানিয়ে তিনি বলেন, পলিটিক্যাল পার্টি, সে যে পার্টিই হোক, যারা রেজিস্টার্ড তারাই শুধু ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে। যেসব দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ, সেগুলোর ব্যাপারে ইসির কিছু করণীয় নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা নিয়ে সরকার বা কোনো সংস্থা অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে ইসি তাতে সমর্থন জানাবে বলে ইঙ্গিত দেন এ নির্বাচন কমিশনার।
প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন তিনি। বলেন, ডিজিটাল মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত কোনো অপব্যবহার বা গুজব ছড়ানো হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
গুজব মোকাবিলা প্রসঙ্গে তিনি এটিকে শুধু জাতীয় সমস্যা নয় বরং ‘গ্লোবাল প্রবলেম’ হিসেবে উল্লেখ করেন। এটি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া প্রস্তাবগুলোকে ইতিবাচকভাবে দেখছেন জানিয়ে তিনি বলেন, ‘এটাকে প্রিভেনশন করার জন্য, এটাকে দমানোর জন্য বা ডিটেকশনের জন্য, কে করলো, কারা করলো সেটা আমাদের বিষয় নয়, মূলত এটার জন্য সরকার যত রকম ব্যবস্থা গ্রহণ করবে, নির্বাচন কমিশনের জন্য তত ভালো হবে।’
উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যেমন– হঠাৎ করে বলল যে নির্বাচনের কদিন আগে অমুক ক্যান্ডিডেট তো প্রত্যাহার করেছে অমুকের পক্ষে– একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এ বিষয়টার জন্য আমরা আইনগত একটা শাস্তির বিধান করছি।’
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন