হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ১০ হাজার টাকা কমলো সোনার দাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন


ঢাকা, ২৮ অক্টোবর – ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ১০ হাজার ৪৭৪ টাকা। এতে এক ভরি সোনার দাম এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল দাম কমানোর ঘোষণা দিয়ে আজ থেকে সোনার নতুন দাম কার্যকর করা হয়। ভালো মানের এক ভরি দাম কমানো হয় ৩ হাজার ৬৭৪ টাকা। তার আগে ২৭ অক্টোবর ১ হাজার ৩৯ টাকা এবং ২৪ অক্টোবার ভরিতে দাম কমানো হয় ৮ হাজার ৩৮৬ টাকা। ফলে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমলো ২৩ হাজার ৫৭৩ টাকা।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৯ হাজার ৯৯৬ টাকা কমিয়ে ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯৯৭ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৫৫৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা। আজ মঙ্গলবার এই দামে সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ১০ হাজার টাকা কমলো সোনার দাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ১০ হাজার টাকা কমলো সোনার দাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ অক্টোবর – ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ১০ হাজার ৪৭৪ টাকা। এতে এক ভরি সোনার দাম এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা হয়েছে।স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।মঙ্গলবার (২৮ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গতকাল দাম কমানোর ঘোষণা দিয়ে আজ থেকে সোনার নতুন দাম কার্যকর করা হয়। ভালো মানের এক ভরি দাম কমানো হয় ৩ হাজার ৬৭৪ টাকা। তার আগে ২৭ অক্টোবর ১ হাজার ৩৯ টাকা এবং ২৪ অক্টোবার ভরিতে দাম কমানো হয় ৮ হাজার ৩৮৬ টাকা। ফলে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমলো ২৩ হাজার ৫৭৩ টাকা।এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৯ হাজার ৯৯৬ টাকা কমিয়ে ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯৯৭ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৫৫৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা। আজ মঙ্গলবার এই দামে সোনা বিক্রি হয়েছে।সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।সূত্র: জাগো নিউজএনএন/ ২৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×