ব্রাসিলিয়া, ২৯ অক্টোবর – অপরাধবিরোধী পুলিশের অভিযানে ব্রাজিলের রাজধানী শহর রিও ডি জেনিরোতে ৬৪ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়াও মাদক চোরাচালানসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র তথ্য মতে, মাদক চোরাচালান ও সংগঠিত অপরাধবিরোধী বিশেষ পদক্ষেপ ‘অপারেশন কনটেইনমেন্ট’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিজানে কুখ্যাত অপরাধচক্র ‘কমান্ডো ভেরমেলহো’ (রেড কমান্ড)-এর সদস্যদের টার্গেট করা হয়।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
সাঁজোয়া যান ও হেলিকপ্টার নিয়ে প্রায় ২,৫০০ পুলিশ সদস্য এই অভিযানে অংশ নিয়েছিলেন। অভিযানটি মূলত রাজধানীর আলেমাও ও পেনা ফাভেলা বস্তি এলাকায় পরিচালিত হয়েছে। এ ঘটনায় বস্তি এলাকা থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গভর্নর ক্লাউদিও কাস্ত্রো এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে ৬০ জন অপরাধীকে হত্যা করা হয়েছে। এটি ছিল একটি বৃহৎ আইনশৃঙ্খলা অভিযান, যেখানে ২৫০টিরও বেশি গ্রেফতার ও তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের লক্ষ্য ছিল রেড কমান্ডের সম্প্রসারণ রোধ করা এবং রিও ও অন্যান্য রাজ্যের অপরাধী নেতাদের আটক করা।
তবে গভর্নর কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ লিখেছেন, আমরা একটি অপরাধমুক্ত রিও ডি জেনিরো ও ব্রাজিল চাই। নিরাপত্তা ব্যবস্থা যত শক্তিশালী হবে, মানুষ তত স্বাধীনভাবে বাঁচতে পারবে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন