হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগানিস্তানের সাথে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন


ইসলামাবাদ, ২৯ অক্টোবর – আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কাতারের রাজধানী দোহায় আলোচনা ফলপ্রসু হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুলে দুইদিন আগে ফের বৈঠকে বসেছিল দুই দেশের প্রতিনিধিরা। বুধবার (২৯ অক্টোবর) পাকিস্তান জানিয়েছে, এই আলোচনা ব্যর্থ হয়েছে। এ থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে আফগান সেনারা সীমান্তে পাক সেনাদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। যা টানা কয়েকদিন চলার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় থামে। কিন্তু এরমধ্যেই প্রায় ৭০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন।

দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে কাতার-তুরস্কের আহ্বানে আলোচনায় বসেছিল পাকিস্তান-আফগানিস্তান।

আলোচনা ব্যর্থ হওয়ার জন্য কাবুলকে দোষারোপ করেছে ইসলামাবাদ। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার এক্সে এক পোস্টে লিখেছেন, “দুঃখজনকভাবে, আফগানরা কোনো নিশ্চয়তা দেয়নি। তারা মূল বিষয় থেকে সরে গিয়ে দোষ চাপানোর খেলা পুনরায় চালু করেছে। আলোচনা কোনো কার্যকর সমাধান বের করতে ব্যর্থ হয়েছে।”

পাকিস্তানের এ অভিযোগের ব্যাপারে আফগানিস্তান কোনো মন্তব্য করেনি।

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে রয়েছে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত। পাকিস্তানের অভিযোগ আফগান ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নিজেদের কার্যক্রম চালায়। এতে তালেবান সরকার মদদ দিয়ে থাকে। তবে আফগানিস্তান শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আফগানিস্তানের সাথে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগানিস্তানের সাথে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৯ অক্টোবর – আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী দোহায় আলোচনা ফলপ্রসু হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুলে দুইদিন আগে ফের বৈঠকে বসেছিল দুই দেশের প্রতিনিধিরা। বুধবার (২৯ অক্টোবর) পাকিস্তান জানিয়েছে, এই আলোচনা ব্যর্থ হয়েছে। এ থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।গত ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর জবাবে আফগান সেনারা সীমান্তে পাক সেনাদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। যা টানা কয়েকদিন চলার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় থামে। কিন্তু এরমধ্যেই প্রায় ৭০ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হন।দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে কাতার-তুরস্কের আহ্বানে আলোচনায় বসেছিল পাকিস্তান-আফগানিস্তান।আলোচনা ব্যর্থ হওয়ার জন্য কাবুলকে দোষারোপ করেছে ইসলামাবাদ। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার এক্সে এক পোস্টে লিখেছেন, “দুঃখজনকভাবে, আফগানরা কোনো নিশ্চয়তা দেয়নি। তারা মূল বিষয় থেকে সরে গিয়ে দোষ চাপানোর খেলা পুনরায় চালু করেছে। আলোচনা কোনো কার্যকর সমাধান বের করতে ব্যর্থ হয়েছে।”পাকিস্তানের এ অভিযোগের ব্যাপারে আফগানিস্তান কোনো মন্তব্য করেনি।পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে রয়েছে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত। পাকিস্তানের অভিযোগ আফগান ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নিজেদের কার্যক্রম চালায়। এতে তালেবান সরকার মদদ দিয়ে থাকে। তবে আফগানিস্তান শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৯ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×