হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্টিলের বাক্সে ভেসে নদীপথে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:১১ অপরাহ্ন


সাতক্ষীরা, ২৯ অক্টোবর – স্টিলের বাক্সের সাহায্যে নদীতে ভেসে বাংলাদেশে ঢুকে পড়েছেন এক ভারতীয় নাগরিক। সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন তিনি। এই ব্যক্তির নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫) বলে জানা গেছে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা।

এ ঘটনায় বীরেশ্বর দাশগুপ্তকে আটক করেছে বিজিবি। পরে বুধবার (২৯ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় বীরেশ্বরকে আটক করা হয়। তিনি একটি বড় স্টিলের বাক্সের ভিতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে পাঁচ লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল, যা ভেসে থাকার কাজে ব্যবহার করা হয়েছিল।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাঁকশিয়ালী নদী ধরে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে তিনি নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান। বাক্সটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্টিলের বাক্সে ভেসে নদীপথে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্টিলের বাক্সে ভেসে নদীপথে বাংলাদেশে প্রবেশ, ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] সাতক্ষীরা, ২৯ অক্টোবর – স্টিলের বাক্সের সাহায্যে নদীতে ভেসে বাংলাদেশে ঢুকে পড়েছেন এক ভারতীয় নাগরিক। সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন তিনি। এই ব্যক্তির নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫) বলে জানা গেছে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা।এ ঘটনায় বীরেশ্বর দাশগুপ্তকে আটক করেছে বিজিবি। পরে বুধবার (২৯ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ।বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় বীরেশ্বরকে আটক করা হয়। তিনি একটি বড় স্টিলের বাক্সের ভিতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে পাঁচ লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল, যা ভেসে থাকার কাজে ব্যবহার করা হয়েছিল।স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাঁকশিয়ালী নদী ধরে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে তিনি নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান। বাক্সটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×