হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিরিজ হেরে যা বললেন অধিনায়ক লিটন দাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন


চট্টগ্রাম, ২৯ অক্টোবর – এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল বাংলাদেশ দল। এমন লজ্জাজনক হারের পেছনে পুরো ব্যাটিং অর্ডারের ব্যর্থতাকে দায়ী করলেন অধিনায়ক লিটন দাস। দিনের পর দিন ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন দলের ব্যাটাররা। যেন কিছুতেই উন্নতির চেষ্টাটুকুও নেই!

জাকের আলি-অনিক থেকে শুরু করে শামীম পাটোয়ারী, তাওহীদ হৃদয়রা পুরোপুরি ব্যর্থ ছিলেন। দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হারের পর অধিনায়ক লিটন দাস বলেন, গত কয়েক সিরিজে আমাদের বোলাররা দারুণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, তারা নিজের কাজটা ভালোভাবে করলেও আমরা জিততে পারিনি।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

পরে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, চট্টগ্রামের মতো উইকেটে ১৫০ রান খুব বড় কিছু নয়। আমরা যখনই ভালো শুরু পেয়েছি, তখনই আউট হয়ে গেছি। যদি শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যভাবে শেষ হতে পারত।

তিনি আরও বলেন, সমস্যা হচ্ছে, ব্যাটাররা ক্রিজে সেট হলেই আউট হয়ে যাচ্ছে। আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাকেও ১২–১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৯ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিরিজ হেরে যা বললেন অধিনায়ক লিটন দাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিরিজ হেরে যা বললেন অধিনায়ক লিটন দাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২৯ অক্টোবর – এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল বাংলাদেশ দল। এমন লজ্জাজনক হারের পেছনে পুরো ব্যাটিং অর্ডারের ব্যর্থতাকে দায়ী করলেন অধিনায়ক লিটন দাস। দিনের পর দিন ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন দলের ব্যাটাররা। যেন কিছুতেই উন্নতির চেষ্টাটুকুও নেই!জাকের আলি-অনিক থেকে শুরু করে শামীম পাটোয়ারী, তাওহীদ হৃদয়রা পুরোপুরি ব্যর্থ ছিলেন। দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হারের পর অধিনায়ক লিটন দাস বলেন, গত কয়েক সিরিজে আমাদের বোলাররা দারুণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, তারা নিজের কাজটা ভালোভাবে করলেও আমরা জিততে পারিনি।পরে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, চট্টগ্রামের মতো উইকেটে ১৫০ রান খুব বড় কিছু নয়। আমরা যখনই ভালো শুরু পেয়েছি, তখনই আউট হয়ে গেছি। যদি শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যভাবে শেষ হতে পারত।তিনি আরও বলেন, সমস্যা হচ্ছে, ব্যাটাররা ক্রিজে সেট হলেই আউট হয়ে যাচ্ছে। আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাকেও ১২–১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৯ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×