ঢাকা, ৩০ অক্টোবর – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারাধীন একটি মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় তাকে হেফাজতে নেওয়া হয়।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদা মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে পাঠানো হয়।
প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন, রাজধানী থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বেলা সাড়ে ৩টার দিকে ট্রাইব্যুনালে আনা হয় এবং গুমের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন