হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এন্ট্রি পদে ১১তম গ্রেডসহ তিন দাবিতে আন্দোলনের ঘোষণা প্রাথমিকের সহকারী শিক্ষকদের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন


ঢাকা, ০১ নভেম্বর – সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা নিরসনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। সংগঠনটি জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে পরীক্ষা বর্জন ও আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা।

আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন পরিষদের সভাপতি আনিসুর রহমান।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীন বলেন, সারাদেশে প্রায় তিন লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করলেও তারা দীর্ঘদিন ধরে আর্থিক ও মর্যাদাগত বৈষম্যের শিকার হয়ে আসছেন। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে মাত্র ১১ হাজার টাকা বেতন পান, যা সর্বসাকুল্যে ১৭ হাজার ৬৫০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এই বেতন অপ্রতুল ও অমানবিক।

তিনি বলেন, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান সরকারের জন্য অতিরিক্ত ব্যয়সাপেক্ষ নয়। এতে সরকারের ব্যয় হবে মাত্র দুই হাজার ২৬৫ টাকা। প্রাথমিক শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই শিক্ষকদের মর্যাদা রক্ষার পাশাপাশি বৈষম্যহীন বেতন কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।

সংগঠনের ৩টি দাবি হচ্ছে— সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে ১১তম গ্রেড প্রদান করা, ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা নিরসন করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে দ্রুত পদোন্নতি বাস্তবায়ন করা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এন্ট্রি পদে ১১তম গ্রেডসহ তিন দাবিতে আন্দোলনের ঘোষণা প্রাথমিকের সহকারী শিক্ষকদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এন্ট্রি পদে ১১তম গ্রেডসহ তিন দাবিতে আন্দোলনের ঘোষণা প্রাথমিকের সহকারী শিক্ষকদের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ নভেম্বর – সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা নিরসনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। সংগঠনটি জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে পরীক্ষা বর্জন ও আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা।আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন পরিষদের সভাপতি আনিসুর রহমান।সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীন বলেন, সারাদেশে প্রায় তিন লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করলেও তারা দীর্ঘদিন ধরে আর্থিক ও মর্যাদাগত বৈষম্যের শিকার হয়ে আসছেন। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে মাত্র ১১ হাজার টাকা বেতন পান, যা সর্বসাকুল্যে ১৭ হাজার ৬৫০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এই বেতন অপ্রতুল ও অমানবিক।তিনি বলেন, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান সরকারের জন্য অতিরিক্ত ব্যয়সাপেক্ষ নয়। এতে সরকারের ব্যয় হবে মাত্র দুই হাজার ২৬৫ টাকা। প্রাথমিক শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই শিক্ষকদের মর্যাদা রক্ষার পাশাপাশি বৈষম্যহীন বেতন কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।সংগঠনের ৩টি দাবি হচ্ছে— সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে ১১তম গ্রেড প্রদান করা, ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা নিরসন করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে দ্রুত পদোন্নতি বাস্তবায়ন করা।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০১ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×