হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহত, হতাহত আরও বাড়ার শঙ্কা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন


কাবুল, ০৩ নভেম্বর – উত্তর আফগানিস্তানের অন্যতম বড় শহর মাজার-ই-শরিফের কাছে ভূমিকম্পে অন্তত আটজন মারা গেছেন, আহত হয়েছে ১৮০ জন।

স্থানীয় স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র সামিন জোয়েন্দা বলেছেন, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

বাংলাদেশ সময় রোববার রাত আড়াইটায় সেখানে ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩; উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৮ দশমিক কিলোমিটার গভীরে।

সেখানে ‘বহু হতাহত’ এবং ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হতে পারে বলে সতর্কতা জারি করেছে ইউএসজিএস।

মাজার-ই-শরিফ হল বালখ প্রদেশের রাজধানী। প্রদেশটির তালেবান মুখপাত্র হাজি জায়িদ এক্স পোস্টে বলেছেন, শোলগারা জেলায় ‘অনেক মানুষ আহত’ হয়েছে।

বিবিসি লিখেছে, মাজার-ই-শরিফে পাঁচ লাখের বেশি মানুষের বসবাস। ভূমিকম্পের সময় অনেক বাসিন্দা তাদের ঘর ভেঙে পড়ার আশঙ্কায় রাস্তায় ছুটে যান।

বালখের তালেবান মুখপাত্র এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মাজার-ই-শরিফের ঐতিহাসিক স্থাপনা ব্লু মসজিদের চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।

ধর্মীয় এই স্থাপনাটি প্রথম শিয়া ইমামের সমাধিস্থল বলে বিশ্বাস করা হয় — যিনি আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন ধর্মীয় নেতা হিসেবে পরিচিত। বর্তমানে সেখানে প্রার্থনার পাশাপাশি ধর্মীয় উৎসব হয়।

কাবুল পুলিশের তালেবান মুখপাত্র খালিদ জাদরান এক্স পোস্টে লিখেছেন, পুলিশের দলগুলো পরিস্থিতি ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছে।

এর আগে গত অগাস্ট মাসের শেষে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

ওই অঞ্চলের অধিকাংশ ঘরবাড়ি কাদামাটি ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় ভূমিকম্পে ঘর ধসে পড়ে এবং অনেক মানুষ ভেতরে আটকা পড়ে যায়। সে কারণে প্রাণহানিও হয় বেশি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৩ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহত, হতাহত আরও বাড়ার শঙ্কা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহত, হতাহত আরও বাড়ার শঙ্কা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ০৩ নভেম্বর – উত্তর আফগানিস্তানের অন্যতম বড় শহর মাজার-ই-শরিফের কাছে ভূমিকম্পে অন্তত আটজন মারা গেছেন, আহত হয়েছে ১৮০ জন।স্থানীয় স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র সামিন জোয়েন্দা বলেছেন, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।বাংলাদেশ সময় রোববার রাত আড়াইটায় সেখানে ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩; উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৮ দশমিক কিলোমিটার গভীরে।সেখানে ‘বহু হতাহত’ এবং ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হতে পারে বলে সতর্কতা জারি করেছে ইউএসজিএস।মাজার-ই-শরিফ হল বালখ প্রদেশের রাজধানী। প্রদেশটির তালেবান মুখপাত্র হাজি জায়িদ এক্স পোস্টে বলেছেন, শোলগারা জেলায় ‘অনেক মানুষ আহত’ হয়েছে।বিবিসি লিখেছে, মাজার-ই-শরিফে পাঁচ লাখের বেশি মানুষের বসবাস। ভূমিকম্পের সময় অনেক বাসিন্দা তাদের ঘর ভেঙে পড়ার আশঙ্কায় রাস্তায় ছুটে যান।বালখের তালেবান মুখপাত্র এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মাজার-ই-শরিফের ঐতিহাসিক স্থাপনা ব্লু মসজিদের চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।ধর্মীয় এই স্থাপনাটি প্রথম শিয়া ইমামের সমাধিস্থল বলে বিশ্বাস করা হয় — যিনি আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন ধর্মীয় নেতা হিসেবে পরিচিত। বর্তমানে সেখানে প্রার্থনার পাশাপাশি ধর্মীয় উৎসব হয়।কাবুল পুলিশের তালেবান মুখপাত্র খালিদ জাদরান এক্স পোস্টে লিখেছেন, পুলিশের দলগুলো পরিস্থিতি ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছে।এর আগে গত অগাস্ট মাসের শেষে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।ওই অঞ্চলের অধিকাংশ ঘরবাড়ি কাদামাটি ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় ভূমিকম্পে ঘর ধসে পড়ে এবং অনেক মানুষ ভেতরে আটকা পড়ে যায়। সে কারণে প্রাণহানিও হয় বেশি।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০৩ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×